বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।
নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে।
সম্প্রতি উরফি জাভেদের একটি নতুন ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে অভিনেত্রীর পোশাক দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। তিনি এমন পোশাক পরেই ফটোশুট করেছেন, যা দেখি আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে উরফি নিজের আন্দাজেই নামমাত্র পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর তা দেখামাত্রই পাপারাজ্জিরা মডেল অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে উরফি শুধুমাত্র একটি ব্র্যালেট ও ছোট্ট কালো মিনিস্কার্ট পরে বেরিয়ে পড়েছেন।
এই ভিডিও ভাইরাল হতেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে গেছে। অনেকেই অভিনেত্রীর লাস্যময়ী ফিগারের প্রেমে পড়েছেন। তবে সিংহভাগ মানুষ এই ভিডিও দেখে মডেল অভিনেত্রীর ড্রেসিং সেন্সের তীব্র নিন্দা করেছেন। কেউ কটাক্ষ করে বলেছেন পোশাক পরার দরকার কি, তো আবার কেউ কমেন্ট করে বলেছেন শরীর দেখিয়ে সুবিধা নিতে চান। যাইহোক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…