নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত খরচা ওষ্ঠাগত করে তুলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। কিন্তু শেষ কয়েকদিনে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে পেট্রোল ডিজেলের দাম। পর পর ২ দিন দেশজুড়ে কমেছে লিটার প্রতি তেলের দাম। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন রাজ্যে কত দাম তেলের।
দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি ৯৭.১৯ টাকা ও ডিজেল ৮৮.২০ টাকা পৌঁছেছে ৷ বিগত ২দিন মিলে দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৩৯ ও ৩৭ পয়সা। এছাড়াও দিল্লিতে লিটার পিছু পেট্রোল ২০ ও ডিজেল ২১ পয়সা সস্তা হয়েছে। আজকের দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯০.৭৮ টাকা ও ৮১.১০ টাকা। অন্যদিকে, কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৯০.৯৮ টাকা ও ডিজেল ৮৩.৯৩ টাকা হয়েছে।
একসময় ভোপালে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছিল। কিন্তু ধীরে ধীরে তারপর দাম কমেছে। আজ ভোপালে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯৮.৮১ টাকা ও ৮৯.৩৭ টাকা।চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮৭.৩৬ টাকা ও ৮০.৮০ টাকা। নয়ডায় পেট্রোল লিটার পিছু ৮৯.০৮ টাকা ও ডিজেলে ৮১.৫৬ টাকা, বেঙ্গালুরুতে পেট্রোল ৯৩.৮২ টাকা ও ডিজেল ৮৫.৭৪ টাকা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…