রাজ্য

বাড়তে চলেছে গরম, কলকাতার তাপমাত্রা পার করবে ৪০-এর গণ্ডি

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে কলকাতাসহ রাজ্যে গরমের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বেশ অনেকদিন হয়ে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল হতেই শুরু হয়ে যাচ্ছে করা রোদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এর কিছুটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বরং আরো বেশ কয়েক দিনের তাপমাত্রা আরও বাড়তে চলেছে। পাশাপাশি কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজকে বালুরঘাটে তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি। বাকুড়ায় ছাড়িয়ে গিয়েছে ৩৮ ডিগ্রী। ব্যারাকপুরের তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রী, বহরমপুরে তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রী। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রী। দীঘা তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রী। জলপাইগুড়িতে তাপমাত্রা ৩৫ ডিগ্রী।

পাশাপাশি সল্টলেকে তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রী সেলসিয়াস। দমদমের তাপমাত্রা ৩৭ ডিগ্রী। শিলিগুড়ির তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রী। কলকাতায় তাপমাত্রা সর্বাধিক ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। শহরের বাতাসের আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ২৭ শতাংশ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026