নিউজ

ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার বাজার দর জেনে নিন

কলকাতা: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম। সাধারণ মানুষের দুর্ভোগের পারদ আরও চড়িয়ে বহাল তেলের দরের লাগামহীন দৌড়। আজ, বুধবার (Wednesday) ডিজেল কলকাতায় (Kolkata) লিটার পিছু ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রল পৌঁছে গেল ৮৮ টাকার কাছাকাছি। জ্বালানির দাম দু’-তিন দিন করে স্থির রেখে ফের টানা কয়েক দিন একলাফে অনেকখানি দাম বাড়িয়ে দেওয়ার কৌশল যেন স্পষ্ট।

আর সেই ছক মিলিয়েই আজ কলকাতায় আইওসির পাম্পে পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ পয়সা। ডিজেল ২৫ পয়সা। ফলে পেট্রল কিনতে ক্রেতাকে খরচ করতে হবে লিটারে ৮৭.৬৯ টাকা এবং ডিজেল কিনলে ৮০.০৮ টাকা। কেন্দ্রের কাছে তেলের দামে রাশ টানতে উৎপাদন শুল্ক কমানোর দাবি করা হলেও, এখনও তাতে কান দেয়নি তারা।

বরং সরকারের নেতা-মন্ত্রীদের দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর এতটাই চড়া যে, দাম বাড়ানো ছাড়া পথ নেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সামনে। ইতিমধ্যেই ট্যাক্সিতে উঠলে বেশি টাকা দিতে হচ্ছে। তেলের দাম নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে সরব ট্রাক-লরির মালিকেরা। সকলেরই আশঙ্কা, এর ফলে যাতায়াতের খরচ তো বাড়ছেই। পণ্য পরিবহণের খরচ বাড়ায় জিনিসপত্রের দামও চড়তে পারে। যা মানুষের ভোগান্তি আরও বাড়াবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026