রাজ্য

বিধানসভার সামনে শিক্ষকদের বিক্ষোভ, বন্ধ গেটে চড়ে বসলেন বিক্ষোভকারীরা

অধিবেশনের প্রথম দিনে শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হতে দেখা গেল বিধানসভা চত্বরকে। বুধবার প্রায় ৫০ জন মহিলা বিধানসভার উত্তর দিকে ভিভিআইপি গেটের সামনে দেখাতে থাকেন বিক্ষোভ। কয়েকজন উঠে বসেন গেটের ওপরে। পর্যাপ্ত মহিলা কর্মী না থাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে আগে বেগ পেতে হয় পুলিশকে। দীর্ঘ সময়ের বিশৃঙ্খলার পরে অবশেষে বাড়তি পুলিশ এসে পরিস্থিতি আনেন নিয়ন্ত্রণে।

শিক্ষক ঐক্য মঞ্চ নামে এক সংগঠনের সদস্যরা পৌঁছে যান বুধবার তথা আজ ১১ টার কিছু পরে বিধানসভার ভিভিআইপি গেটের সামনে। বিক্ষোভকারীদের নিয়ে কোনও খবরই ছিলনা পুলিশের কাছে। হঠাৎই সংগঠনের পতাকা বার করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৫০ জন মহিলা। কয়েকজন গেট বেয়ে উঠে যান উপরে।

বিধানসভায় মোতায়েন মহিলা পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ হন। তার পড়ে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হয় বাড়তি পুলিশ বাহিনী। তার পড়ে টেনে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশ। দীর্ঘ ক্ষণের চেষ্টায় নামানো হয় গেটে চড়ে বসা মহিলাদের।

ঘটনায় বিধানসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বুধবার বেলা ১টা থেকে শুরু হওয়ার কথা পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে ভিভিআইপি গেট দিয়ে ভিতরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির। সেই গেটেই কী করে এতজন বিক্ষোভকারী পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ ও তাদের গোয়েন্দা বিভাগ কী করছিল, প্রশ্ন থাকছে তা নিয়েও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026