রাজ্য

আবার অসুস্থ সৌরভ, ভর্তি করা হল বাইপাসের পাশের এক বেসরকারি হাসপাতালে

আবারও অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল আবার ও তাকে। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েকে। সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার তথা গতকাল রাত থেকেই বুকে ব্যাথা অনুভব করেন বিসিসিআই এর প্রেসিডেন্ট। বুধবার তথা আজ দুপুরে আচমকাই অসুস্থ বোধ করেন সৌরভ। ঝুঁকি এড়াতে তাকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে জানা গিয়েছে যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

ডনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত মঙ্গলবার রাত থেকে বুকে ব্যাথা এবংসাথে অস্বস্তি বোধ করছেন মহারাজ। বুধবার তথা আজ দুপুরে ব্যথা বড়লে চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয় পরিবার পক্ষ থেকে। এর পর ঝুঁকি এড়িয়ে যেতে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন চিকিৎসকরা।

এর আগে, আগের ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে যন্ত্রনা অনুভব করেন মহারাজ। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেই সময় ১ সপ্তাহ ছিলেন হাসপাতালে। তার বুকে দুটি স্টেন্ট বসানো হয়। একটি স্টেন্ট বসিয়ে ১ টি ব্লক খোলা হয়েছিল। বেশ কিছুদিন হাসপাতালে থেকে অনেকদিন পর বাড়ি ফেরেন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তার পরে অনেকটাই সুস্থ ছিলেন তিনি। বাড়িতেই তার ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছিল বলে সূত্রের খবর। এরই মাঝে আবার ও বুকে ব্যথা বোধ করছিলেন তিনি। অনেকটাই চিন্তায় রয়েছে তার পরিবার বলে সূত্রের খবর। তবে জানা গিয়েছে যে এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ বলেছিলেন,”জীবন ফিরে পেলাম”। দিন কুড়ি কাটতে না কাটতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

শুধু হৃদরোগই নয়, সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026