নিউজ

বিধ্বস্ত লালকেল্লায় বাড়ানো হল নিরাপত্তা, শুরু কৃষক ধরপাকড়ের কাজ

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে (Republic Day) সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যত দিল্লির (Delhi) দখল নেয় কৃষকেরা। দিল্লি পুলিশের (Police) কার্যালয় আইটিও, নিজামুদ্দিন, লালকেল্লা (Red Fort) সহ একাধিক জায়গা দখল করে কৃষকরা (Farmers)। পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। লালকেল্লা দখল করে সেখানে কৃষক পতাকাও ওড়ানো হয়।

নিয়ম মেনে নির্দিষ্ট রুটেই কৃষকদের ট্রাক্টর মিছিল করার কথা। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষের পরই ট্রাক্টর মিছিল হওয়ার কথা এবার তা দিল্লির  ভেতরে ঢোকার কথা ছিল না। কিন্তু সেই নিয়ম ভেঙে লালকেল্লা ও আইটিওর মত জায়গায় ঢুকে পড়ে কৃষকরা।

পুলিশের অভিযোগ সেখানের নিরাপত্তা কর্মীদের মারধর করে ভাঙচুর চালায় কৃষকরা। ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তার পাশেই প্রজাতন্ত্র দিবসে নিজেদের পতাকা উত্তোলন করে কৃষকরা।

রীতিমতো যেন তাণ্ডব চলেছে দিল্লিতে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার লালকেল্লায় যান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক ডাকেন। সিআরপিএফের ডিজি স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছে লাল কেল্লার ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে অবহিত করেন। অনেককে এখনও আটক রাখা হয়েছে।

এই হিংসার নিন্দা করছে রাজনীতির সব পক্ষই। পাশাপাশি কংগ্রেসের তরফে এই তাণ্ডবের জন্য কেন্দ্রকেই দায়ী করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত এনসিআর এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ লালকেল্লা রক্ষা করতে সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখনও পর্যন্ত ২২টি এফআইআর দায়ের হয়েছে। বুধবার দুপুরে এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা।

ড্রোন ক্যামেরার মাধ্যমে এখন লালকেল্লার সুরক্ষা পর্যবেক্ষণ করা হচ্ছে। লালকেল্লার আশেপাশে কোনও দুষ্কৃতী লুকিয়ে রয়েছে কি না, তাও ড্রোন ক্যামেরা থেকে নিশ্চিত করা হচ্ছে। যারা লালকেল্লায় ঢুকে ভাঙচুর করেছেন এবং যারা সরকারি সম্পত্তির ক্ষতি করছেন তাদের সিসিটিভির মাধ্যমে  নজরদারি করছে পুলিশ। একই সঙ্গে সেই কৃষক নেতাদেরও চিহ্নিত করা হচ্ছে যারা জনগণকে উস্কানি দিয়ে এই কাজ করেছে।

কৃষকদের ট্রাক্টর প্যারেডের জন্য রুট বেধে দিয়েছিল দিল্লি পুলিশ।  দেওয়া হয়েছিল ৩৭টি শর্ত। কিন্তু ওই প্যারেড শুরু থেকেই রুট ভেঙে ফেলা হয়। মানা হয়নি ব্যারিকেডও। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। যার জেরে অশান্ত হল দিল্লি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026