১৩৭ দিন পরে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কত হল নতুন দাম

নির্বাচন শেষে আবারও বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। আজ সারা ভারতে ১৩৭ দিন পরে বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এতদিন পর্যন্ত ভারতে পেট্রোলের ডিজেলের দাম নিয়ন্ত্রিত রাখা হয়েছিল। শেষবারের মতো দাম বাড়ানো হয়েছিল ৪ নভেম্বর ২০২১। তারপরে আবার আজকে দাম বৃদ্ধি হল পেট্রোল এবং ডিজেলের। প্রায় চার মাস পেট্রোল এবং ডিজেলের দামের কোন পরিবর্তন হয়নি।

আজকের দাম বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম জানিয়েছে যথাক্রমে লিটার প্রতি ৯৬.২১ টাকা ও ৮৭.৪৭ টাকা। এই দাম আগে ছিল ৯৫.৪১ টাকা ও ৮৬.৬৭ টাকা। এক ধাক্কায় এই দাম বৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রাজধানী দিল্লিতে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য শহরেও পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি দেখা গিয়েছে।

শুধুমাত্র রাজধানী দিল্লি নয়, বাণিজ্য নগরী মুম্বাই, পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু, বিহারের রাজধানী পাটনা, অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, রাজস্থানের রাজধানী জয়পুর, মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল, উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একইরকম ভাবে বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হচ্ছে, বিশ্ববাজারে এই মুহূর্তে ব্র্যাট অয়েলের দাম বৃদ্ধি হয়েছে সোমবার থেকে। এই মুহূর্তে বিশ্ববাজারে ব্র্যাট অয়েলের প্রতি ব্যারেলের দাম ১১৮.৯৬ মার্কিন ডলার। এই কারণেই ভারতের পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।

এই মুহূর্তে বাণিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১১০.৮০ টাকা ও ৯৫.০০ টাকা। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ১০৫.৫১ টাকা ও ৯০.৬২ টাকা। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০২.১৬ টাকা ও ৯২.১৯ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০০.৫৮ টাকা ও ৮৫.০১ টাকা। বাকি শহরগুলির পেট্রোল এবং ডিজেলের দাম এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখী।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026