বিনোদন

‘আরআরআর’এর প্রচারে শহরে এলেন রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ

মঙ্গলবার সকাল থেকেই ছোটেলাল ঘাট ছিল সরগরম। কারোর একটা আশার তোড়জোড় চলছিল সেখানে। সেখানে এদিন কারা আসতে চলেছেন সেই নিয়ে চলছিল জোর তরজা। কেউ বলছিলেন শাহরুখ খান, আবার কেউ বলছিলেন মোদি, আমার কেউ আন্দাজ করেছিলেন দেব আসতে চলেছে। তবে না শেষপর্যন্ত সকলকে চমকে দিয়ে ১০-১২ জন দেহরক্ষীকে নিয়ে হাজির হয়েছিলেন দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। তার সাথে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

এদিন এস এস রাজামৌলি ছাই রঙে ‘আরআরআর’ লেখা নীল রঙের শার্টে দেখা দিয়েছিলেন। পাশাপাশি জুনিয়র এনটিআরকে দেখা গিয়েছে লাল শার্টে, অন্যদিকে রাম চরণকে দেখা গিয়েছে সাদা কালো পোশাকে। দুজনের চোখেই ছিল রোদচশমা। পিছনে হাওড়া ব্রিজ, গঙ্গা ও সূর্যকে মাথার উপরে রেখেই নিজের ছবির প্রচার করলেন রাজামৌলি। প্রথমে এসেই রাজামৌলি নাম করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর। পরিচালক জানান ছবিতে যে দুজন দেশপ্রেমিক ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর তাদের অনেক আগেই কুর্নিশ জানিয়েছিলেন নেতাজি।

কথায় কথায় পরিচালক জানান তিনি সিনেমাকে বলিউড-টলিউড কিংবা বাংলা ইন্ডাস্ট্রিতে ভাগ করেন না। তার কাছে একটা ভালো ছবি মানে সেটা গোটা ভারতের। জুনিয়র এনটিআর জানিয়েছেন, তার কাছে কলকাতা মানে কেনাকাটা আর খাওয়া-দাওয়া। তিনি জানান, খুব শীঘ্রই নিজের স্ত্রীকে নিয়ে তিনি কলকাতায় আসবেন শাড়ি কিনতে। রাম চরণ পরিচালক সম্বন্ধে বলেন, রজমৌলির সাথে কাজ করতে গেলে নিজের ১০০% দিতে হয়। ৯৯% দিলে সেই শট তিনি বাতিল করে দেন। অল্প কথায় অভিনেতা বুঝিয়ে দিয়েছেন পরিচালক ঠিক কি রকম।

ছবির প্রচারেও কম খরচা করছেন না পরিচালক। চার্টার্ড বিমানে ছয় শহরে চার দিনে দুই অভিনেতাকে নিয়ে প্রচারে ঘুরছেন পরিচালক। বরোদাতে প্রচার সেরে পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে আমির খান এসে রীতিমতো জমিয়ে দিয়েছিলেন। এরপর তারা চলে যান জয়পুরের হাওয়া মহলে। সেখানে প্রচার সেরে তারা পৌঁছান অমৃতসরের স্বর্ণমন্দিরে। মঙ্গলবার চলে আসেন কলকাতায়। সন্ধ্যার মধ্যেই তারা পৌঁছে যাবেন কাশিতে সন্ধ্যা আরতির আগেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026