রাজ্য

নির্বাচন প্রায় শেষের পথে, ফের অগ্নিমূল্য হবে পেট্রোল-ডিজেলের দাম

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যে কিছুদিন আগে উত্তাল ছিল গোটা দেশ। কিছুদিন আগে বিভিন্ন রাজ্যে নির্বাচন শুরু হওয়ার সময় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমে গিয়েছিল। বাংলায় নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেশ কম হয়েছিল। তবে বাংলা নির্বাচনের শেষ দফা বাকি শুধুমাত্র। সাত দফার নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ফের দাম বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। গত ২ মাস ধরে দাম স্থির থাকলেও এপ্রিল মাসের অন্তিমে এসে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

আন্তর্জাতিক বাজারে পরীক্ষা করার পর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দাম পরিলক্ষিত হচ্ছে। এর ফলে খুচরা বিক্রেতারাও জ্বালানি তেলের দাম বাড়বে। এছাড়া ডলারের তুলনায় টাকার মান করে যাচ্ছে। তাই লিটার বিচ্ছু জ্বালানির দাম বাড়বে। জানা গিয়েছে গত একমাস আগে অপরিশোধিত তেল কেনার জন্য গড় বিনিময় হার ছিল ৭২.২৯ ডলার। এখন সেটি বেড়ে গিয়ে ৭৪.৭৭ ডলার হয়েছে। এছাড়া অপরিশোধিত তেলে ব্যারেল পিছু মূল্য ৫ ডলার করে বৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে, ভারত ৮০ শতাংশের বেশি অপরিশোধিত তেল আমদানি করে। এখন আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি তেল বিপণন কোম্পানিগুলিকে বেশি ভর্তুকি দিয়ে তেল কিনতে হচ্ছে। আবার রাজনৈতিক কারণের জন্য এখন কেন্দ্র জ্বালানির দাম বাড়াতে পারছে না। তবে মনে করা হচ্ছে ২৯ এপ্রিলের পর নির্বাচন শেষ হলেই বাণিজ্যিকভাবে তেলের দাম বাড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পরই ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026