কেন্দ্রীয় বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমে নির্বাচনের আগে তৃণমূল জেলা সভাপতি কে নজর বন্দী করেছিল নির্বাচন কমিশন। গতকাল বিকেল পাঁচটা থেকে তাকে নজরবন্দি করা হয়েছিল। কিন্তু আজকে সকালে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হঠাৎ করে গাড়ি নিয়ে হুশ করে ভ্যানিশ হয়ে গেলেন অনুব্রত।
বর্তমানে অনুব্রত মণ্ডল কে খুঁজছে জেলাশাসক এবং কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনুব্রত মন্ডলের কোন সন্ধান তারা পায়নি। সূত্রের খবর বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর রাস্তার মধ্যে অনুব্রত মণ্ডলের গাড়ি হঠাৎ করে গতি বাড়িয়ে বেরিয়ে যায়। রাস্তায় ভিড় ছিল তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আটকে গিয়েছিল রাস্তায়।
অনুব্রত মণ্ডল কে তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে তাদের আশা এখনো পর্যন্ত তিনি বীরভূমে কোথাও না কোথাও আছেন। বীরভূমে প্রত্যেকটি থানায় খবর দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বীরভূমের প্রত্যেকটি জায়গা খুঁজে ফেলা হচ্ছে অনুব্রত মণ্ডলের জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…