টানা দুদিন দাম কমলো পেট্রোল ডিজেলের। গতকালের তুলনায় আজ পেট্রোলের দাম কমেছে ১৪-১৬ পয়সা এবং ডিজেলের দাম কমেছে ১৩-১৪ পয়সা। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৭৩.৮২ পয়সা, যা কমেছে প্রতি লিটারে ১৪ পয়সা। পেট্রোলের পাশাপাশি দাম কমেছে ডিজেলেরও। ডিজেলের দাম প্রতি লিটারে আজ ৬৬.১৪ পয়সা হয়েছে, যা কমেছে ১৩ পয়সা করে।
শুধু কলকাতাতেই নয়, সারা দেশেই কমেছে পেট্রোল, ডিজেলের দাম। সারা দেশের মধ্যে দিল্লিতে দাম সবচেয়ে কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭১.১৪ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৬৩.৮১ টাকা। পেট্রোল ডিজেলের দাম দীর্ঘদিন ধরে একইরকম ছিল, গত দুদিন কমছে পেট্রোল ডিজেলের দাম।
আরও পড়ুন : সোনার দামে ভারী পতন, জানুন আজকের সোনার দাম
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমা বা বাড়ার উপর নির্ভর করে ভারতে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে কয়েকদিন ধরেই কমছে পেট্রোল ডিজেলের দাম। তাই ভারতের বাজারেও কমছে জ্বালানি তেলের দাম। এছাড়া ডলারের তুলনায় টাকার দাম বাড়লেও সেটা জ্বালানি তেলের উপর নির্ভর করে। এদিন ডলারের তুলনায় টাকার দাম ৬ পয়সা বাড়ে। ফলে জ্বালানি তেলের দামও কমেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…