বিনোদন

ইরাবতীর মনামীকে দেখা গেল অন্য লুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কৌশিক পোল্ল্যে: স্টার জলসায় সম্প্রচারিত ধারাবাহিকের দৌলতে তিনি এখন বাংলার ঘরে ঘরে ইরাবতী নামেই বহুল পরিচিত। তবে এর বাইরেও তার একটি পরিচয় রয়েছে। অ্যাকশন আর কাটের বাইরের ইরাবতীর জগৎটা ঠিক কীরকম, চলুন জেনে নেওয়া যাক।

আপনি যাকে ইরাবতী নামে চেনেন তার আসল নাম মনামী ঘোষ। ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকটি তার কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট প্রমানিত হয়। অ্যাক্রোপলিস প্রযোজিত এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৈয়দ আরেফিন। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ধারাবাহিকে বর্তমান গল্প অনুযায়ী ইরাবতী তার হারিয়ে যাওয়া মেয়ে আরুশিকে বেনারসের এক বাঈজী পল্লীতে উদ্ধার করেন। যদিও নাচ গান জানা ও বাঈজীদের সঙ্গে বেড়ে ওঠা আরুকে মেয়ে হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেন বাবা আকাশ চ্যাটার্জী। এইভাবেই এগোচ্ছে গল্পের মূল প্লট।

আরও পড়ুন : পরিচালকের প্রেমে আভিনেত্রী, প্রেমের রহস্য ফাঁস হল অনুষ্কা শেট্টির

ধারাবাহিক ছাড়াও বাংলা সিনেমার জগতে তার একটি বিশেষ পরিচিতি রয়েছে। মুক্তি, বেলা শেষের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বেশ ভালোই সময় দেন মনামী। বেড়াতে যাওয়া ও অন্যান্য কাজের ফাঁকে ছবি তুলে প্রায়শই পোস্ট করে থাকেন।

ব্যক্তিগত সম্পর্ক বলতে তার জীবনে রয়েছেন এক বিশেষ মানুষ, সম্পর্কের স্টেটাস বলতে গেলে বর্তমানে তিনি বিবাহিত এবং সুখে দাম্পত্য জীবন উপভোগ করছেন। সম্প্রতি প্রযোজনা সংস্থা উইন্ডোস নতুন করে বেলা শেষে ছবির সিক্যুয়েল আনতে চলেছে যার নাম বেলা শুরু। এই ছবিতেও দেখা যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026