নিউজ

শীঘ্রই অশোকনগরে পা রাখতে চলেছেন পেট্রোলিয়াম মন্ত্রী

উত্তর ২৪ পরগনা: গত দু’বছর আগে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছিল অশোকনগরের মাটির নিচে। এমন নজিরবিহীন ঘটনা ওএমজিসি আবিষ্কার করে। আর দু’বছর পর এই বিষয়ে প্রকল্প তৈরি হচ্ছে অশোকনগরে। সেই কাজ খতিয়ে দেখার জন্য রাজ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আসার কথা রয়েছে।

রাজ্যে এসে অশোকনগরে বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে চান ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অশোকনগর থেকে উৎপাদিত তেল ইতিমধ্যেই হলদিয়ার শোধনাগারে পাঠিয়েছে চূড়ান্ত ফলাফল জানতে। এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

আশা করা যাচ্ছে, বাণিজ্যিকভাবে চলতি বছরের শেষের দিক থেকেই এখানে সমস্ত কাজ সুষ্ঠুভাবে শুরু হয়ে যাবে। অশোকনগরে উৎস স্থল খুঁজে পাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের একটি নির্দিষ্ট কর্মসংস্থান হবে বলেও মনে করছে স্থানীয় এলাকার মানুষজন। তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে যেভাবে ভারতের আর্থিক অবস্থা মন্দা, তাতে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এ রাজ্যে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026