নিউজ

এই ধরণের কোনো ভর্তুকি দিচ্ছে না সরকার, ভুয়ো খবর ছড়িয়ে ধরা পড়ল ওয়েবসাইট

কৃষকদের আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালানো হচ্ছ। পিএম কিষান কল্যাণ যোজনা হোক বা পেনশন স্কিম, এই সবই কৃষকদের জীবনে নিয়ে এসেছে আশার আলো। এদিকে একটি খবর ক্রমশ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠছে। কৃষকদের ট্রাক্টর কেনার ভর্তুকি দাবি করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, কৃষি মন্ত্রক পিএম কিষান ট্র্যাক্টর স্কিমের আওতায় কৃষকদের ভর্তুকি দিচ্ছে, তবে এতে কতটা সত্যতা রয়েছে তা জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে। এই খবরটি দ্রুত আলোচিত হতে দেখে পিআইবি ঘটনার সত্যতা নির্ধারণ করেছে। বলা বাহুল্য পরীক্ষার ফল সবাইকে বিস্মিত করেছে। সরকার কি সত্যিই কৃষকদের ভর্তুকি সুবিধা দিচ্ছে? সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

পিআইবি এই খবরের উপর একটি ফ্যাক্টর চেক করেছে, যার অফিসিয়াল টুইটে বলা হয়েছে যে একটি ভুয়ো ওয়েবসাইট থেকে এই ধরণের দাবি করা হয়েছে । ওয়েব সাইটে দাবি করা হয়েছে যে কেন্দ্র সরকার কৃষকদের ট্র্যাক্টর কেনার জন্য ভর্তুকির সুবিধা দিচ্ছে। একই সঙ্গে পিএম কিষান ট্র্যাক্টর স্কিমের আওতায় ভর্তুকি দেওয়ার কাজ করছে কৃষি মন্ত্রক, এমনটাও দাবি করা হয়েছিল।
এই তথ্যের ওপর পিআইবি ফ্যাক্ট চেক অনুসারে, ওয়েবসাইটটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল। সরকার এ ধরনের কোনো প্রকল্প পরিচালনা করছে না।

কেন্দ্র সরকারের তরফ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে, কোনও ধরনের ভুয়ো মেসেজ শেয়ার করবেন না। এর পাশাপাশি সরকারের সঙ্গে সম্পর্কিত কোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে হলে সরাসরি সরকারি ওয়েব সাইট থেকে জেনে নিতে পরবেন। এর পাশাপাশি প্রশাসনিক কর্তাদের কাছ থেকেও সত্যি মিথ্যা জেনে নিতে পারবেন।

Saikat Sarkar

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026