আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ভারতের প্রতিটি ভাই-বোনের জন্য আসতে চলেছে রাখি বন্ধনের মহোৎসব। চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ ধরে চলবে রাখি বন্ধনের এই মেলা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উৎসবের মেজাজে দিন কাটাতে শুরু করেছে সবাই। আর ঠিক এমন আনন্দঘন মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমত ভাইরাল হতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে ঘুরে বেড়ানো একটি পোস্টে দাবি করা হয়েছে, রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভারতের প্রত্যেকটি মেয়েদের ব্যাংক একাউন্টে ৩,০০০ টাকা করে দিচ্ছে মোদি সরকার। ভাইরাল ওই পোস্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য একটি বিশেষ (‘লাডলি’) প্রকল্প ঘোষণা করেছে। আর সেই জন্য ভারতের প্রতিটি মহিলাদের একাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে মোদী সরকার।
রাখি বন্ধন উৎসবের আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে। অনেকেই মেনে নিতে শুরু করেছেন যে, চলতি মাসে রাখি বন্ধন উৎসবের পরপরই অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা।
তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই পোস্টের সত্যতা খুঁজতে গিয়ে সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসেছে। অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট পিআইবি বিষয়টি তদন্ত করে চমকপ্রদ তথ্য প্রদান করেছে। যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন ধরনের কোন ঘোষণা করা হয়নি। এমনকি ‘লাডলি যোজনাটি’ কেন্দ্রীয় সরকারের নয় বরং মধ্য প্রদেশ সরকার এই যোজনার মাধ্যমে নারীদের ১,০০০ টাকা ভাতা দিয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…