কন্নুর: বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরপরই বিরোধীদের অভিযোগ, নির্বাচন প্রভাবিত করতেই মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি। তাঁর জবাবেই সোমবার পিনারাই জানান, বিনামূল্যে করোনা চিকিৎসা পরিষেবারই অংশ ভ্যাকসিন। এতে নির্বাচনী বিধিভঙ্গ হয় না।
কেরলে প্রশাসনিক নির্বাচনের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ এনে ইউডিএফ ও বিজেপি রবিবার নির্বাচন কমিশনে অভিযোগ জানায়।
আজ, সোমবার সকালে কন্নুর জেলায় ভোট দেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, ‘এই নির্বাচনে বিপুল জয়লাভ করবে বাম।’ সেখানেই ভ্যাকসিন প্রসঙ্গে বিরোধীদের জবাব দিয়ে বলেন, ‘আমরা করোনা সংক্রমণ রুখতে ও তার চিকিৎসায় বিনামূল্যে পরিষেবা দিচ্ছি। আমরা আগেই জানিয়েছিলাম, সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কোনও নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়নি।’
দলেথাকার র তরফেও রবিবারই বিরোধীদের অভিযোগকে নিতান্তই ‘শিশুসুলভ’ বলে অ্যাখ্যা দিয়ে জানানো হয়, নির্বাচনী ইস্তেহারেও বিনামূল্যে টিকাকরণের কথা উল্লেখ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…