পলিটিক্স

“মা-মাটি-মানুষের সার্কাসে দুজন জোকার, একজন রোগা, একজন মোটা” তোপ দিলীপের, পাল্টা সৌগত

দিন যত এগোচ্ছে ততোই রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে চলেছে। রাজ্যের শাসক বিরোধী তরজা রোজনামচা হয়ে গিয়েছে। এর মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এর মধ্যে প্রতিদিন বাকবিতণ্ডা লেগেই থাকে। এবার একই ঘটনা ঘটল সোমবার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়তে হামলার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করা হয়েছিল দিল্লিতে। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে চিঠি লিখে জানান, তারা দুজন দিল্লিতে আসতে পারবেন। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের আওতায় পড়ে। কেন্দ্রীয় সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। তার দাবি, রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখছে।

তবে এরই মাঝে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে তোপ দেগে মন্তব্য করেছেন। কল্যাণকে তিনি হরিদাস পাল এবং আধ পাগলা লোক বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই মন্তব্যের জবাব দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করলেন,”দিলীপ ঘোষ মাফিয়া, গুন্ডা। ওর থেকে আমাকে আইনজীবী সার্টিফিকেট নিতে হবে নাকি? সাংসদ হিসেবে দিলীপ ঘোষের এখনো অন্নপ্রাশন অব্দি হয়নি। এই কারণে চিঠি লেখা এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।”

অন্যদিকে সোমবার দক্ষিণ দিনাজপুরে চায় পে চর্চা কর্মসূচিতে আবারো কল্যাণকে বিধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার আক্রমণ,”মা-মাটি-মানুষের যাত্রাপালায় বর্তমানে দুজন জোকার। একজন রোগা আরেকজন মোটা। মাঝখানে সৌগত বাবু গিয়েছেন ফেঁসে। অধ্যাপক মানুষ। রাজনীতির বিশেষ কিছু বোঝেন না। তাকে তৃণমূল সামনে এগিয়ে দিয়েছে আর লেজেগোবরে হচ্ছেন।” এই মন্তব্যের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো কোনো মন্তব্য না করলেও সৌগত রায় বলেছেন,”দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলে তার প্রতিক্রিয়া দিতে আমার লজ্জা হয়।”

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026