পলিটিক্স

উত্তরবঙ্গ সফরে পৌছলেন মমতা, দেখে নিন তার সম্পূর্ণ কর্মসূচি

সোমবার উত্তরবঙ্গ সফরে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌছলেন জলপাইগুড়িতে। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। এরপর তিনি একটি রাজনৈতিক সভা এবং প্রশাসনিক বৈঠক এ যোগ দেবেন। পুজোর সময় তিনি উত্তরবঙ্গ সফরে আসলেও এবারে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ভোটের আগে দলের ভিত শক্ত করতে এসেছেন।

সরকারি প্রকল্পের কোথায় কি সুবিধা অসুবিধা রয়েছে তিনি খোঁজ নেবেন। পাশাপাশি তিন দিনের সফরে করোনা পরিস্থিতির মধ্যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে সব তিনি খতিয়ে দেখবেন। এদিন জলপাইগুড়ি তিনি পৌছলেন। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আজ রাতে পূর্ত দপ্তরের বাংলো তে থাকার পর আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কথা বলবেন সেখানকার পুরসভার চেয়ারম্যান এবং বিদায় চেয়ারম্যানদের সঙ্গে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সভাধিপতির সঙ্গেও তাঁর বৈঠকের কথা।

সরকারি প্রকল্পের কাজ তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি মঙ্গলবার তার আরো একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সেদিন তিনি অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ক্লাবের সভায় যোগ দেবেন। সেখানে বক্তৃতা রাখার পরে জলপাইগুড়িতে তৃণমূলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। মঙ্গলবার তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। চপারে করে পৌঁছানোর পর সেখানেও তার রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

অন্যদিকে এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কর্মসূচিতে করোনাভাইরাস বিধি কড়াভাবে মানা হচ্ছে। যারা বৈঠকে অংশ নেবেন তাদের থেকে লালা রসের স্যাম্পেল আগে নিয়ে নেওয়া হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারাই শুধুমাত্র বৈঠকে অংশ নিতে পারবেন। নির্বাচনের আগে মমতা জেলা সফরের দিকে অত্যন্ত জোর দেন। সরকারি প্রকল্পের কাজে কোথায় কি সুবিধা অসুবিধা হয়েছে সব তিনি জেনে নেন আগে থেকে। তবে করোনা ভাইরাস সংক্রমণের সময়ে তিনি জেলা সফর কিছুটা বন্ধ রাখলেও পরিস্থিতির উন্নতি হতেই তিনি আবারও তার কর্মসূচি শুরু করে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026