পলিটিক্স

রিপোর্ট কার্ডের পাল্টা তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করল বিজেপি

তৃণমূলের রিপোর্ট কার্ড এর পাল্টা এবারে তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন সোমবার কলকাতায় দলের হেস্টিংস অফিসে বিজেপি এই ফেল কার্ড প্রকাশ করে তৃণমূল সরকারের ব্যর্থতা গুলিকে তুলে ধরেছে। সাংবাদিক বৈঠকে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, শিশির বাজোরিয়া প্রমূখ।

তারা দাবি করেছেন, তৃণমূল সরকার ১০ বছরে কিছুই করেনি। রাজ্যের কোনো উন্নয়ন হয়নি। বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে তারা এই যুক্তি দেখিয়েছেন।এই পরিসংখ্যানে তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে অন্যতম, শিল্প, শিক্ষা, আর্থিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কাজকর্ম, স্বাস্থ্য।

আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বিজেপি দাবি করেছে তৃণমূল রাজ্যের আর্থিক উন্নতি নিয়ে সবসময় ভুল তথ্য দিয়ে গিয়েছে। তৃণমূল দাবি করেছিল, বাংলায় প্রতি মানুষের গড় আয় আগের থেকে দ্বিগুণ হয়েছে। কিন্তু বিজেপির দাবি, এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং এই তথ্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিজেপি দাবি করেছে, তৃণমূল তাদের খারাপ কাজ ঢাকতে ভুল তথ্য পেশ করেছে।

রাজেশ শিল্প বিনিয়োগ নিয়ে বিজেপি তোপ দেগে বলেছে, রাজ্যে শিল্প বিনিয়োগে ব্যর্থ হয়েছে তৃণমূল। ২০১২ সালে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ছিল দেশের এক শতাংশ। ২০২০ সালেও পরিস্থিতি সেই একই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া আক্রমণ করেছে বিজেপি। সেখানে তারা ২০১৮ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য তুলে ধরেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে খুন হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ। তৃণমূলের ভোট ব্যাংক বাঁচানোর জন্য জঙ্গি সংগঠন বেড়ে উঠছে। একইসঙ্গে মাওবাদী সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে।

শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপির দাবি, রাজ্যের ৯০ শতাংশ সরকারি পরিচালিত স্কুলে ন্যূনতম পরিকাঠামো অবধি নেই। সেখানে চেয়ার-টেবিল নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অবস্থা সেই একই।

কৃষকদের অবস্থা নিয়ে বিজেপির দাবি, মহাজনী ব্যবস্থা না থাকলেও তৃণমূল সেই একই কাজ করছে। তাদের মধ্যস্বত্বভোগীরা মহাজনী ব্যবস্থা মতো পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী কিষান যোজনা সুবিধা কোন কৃষক পাচ্ছেন না। আর এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়ী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026