রাজ্য

শুভেন্দুকে থামাতে মাস্টারস্ট্রোক পিকের, লড়াই এবার ‘বাঘে-বলদে’

শুভেন্দুর ঘরে গিয়ে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২১ এর ভোটের আগে দলবদলের পর পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আটকাতেই কি এতবড় পদক্ষেপ নিলেন তৃণমূল নেত্রী। তার নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পিছনে কি মস্তিষ্ক প্রশান্ত কিশোরের(Prashant Kishor)? শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার পিছনে অন্যতম কারণ প্রশান্ত কিশোর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি নিয়মিত প্রশান্ত কিশোরের সংস্থাকেও কাঠগড়ায় তুলেছেন। আগে বলেছেন, যতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সুব্রত বক্সির তৃণমূল ছিল ঠিক ছিল। কিন্তু পিকে-অভিষেকের তৃণমূলে কাজ করা যায়না।

২০১৯ এ তৃণমূল গেরুয়া শিবিরের কাছে ধাক্কা খাওয়ার পর কৌশল নিরূপণের জন্য প্রশ্নাত কিশোরকে এনেছিল। সেই প্রশান্ত কিশোর তৃণমূলকে চাঙ্গা করতে অনেকগুলি কর্মসূচি নিয়েছিলেন। সেগুলো অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী দলের নেতাদের ছেড়ে পেশাদার ভোট কৌশলির ওপর আস্থা রাখতে পারেননি।

সেই কারণে শুভেন্দু অধিকারীর সাথে প্রশান্ত কিশোরের একটা ব্যবধান রয়েই গিয়েছিল। শুভেন্দু বারবার বুঝিয়ে দিয়েছিলেন, খড়গপুর বা কালিয়াগাঞ্জের জয় প্রশান্ত কিশোরের গেমপ্ল্যানে আসেনি, এসেছে তাঁর ও তৃণমূল নেতাদের খাটুনিতে ভর করে। প্রশান্ত কিশোরের রিপোর্টকে গুরুত্ব দিয়ে তৃণমূলে সাজানো হয়েছে সংগঠন। পরিকাঠামোয় বদল আনা হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রশান্ত কিশোরের ভূমিকা সমরথনযোগ্য নয় বলে বেঁকে বসেছেন দলের নেতা-বিধায়করা। সম্প্রতি প্রশান্ত কিশোরকে একটি আড়াল করে কাজ করছে শাসক দল। তবে আড়ালে থেকে কোথায় কী ওষুধ প্রয়োগ করতে হবে তা নিরূপন করে চলেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের সেই পরিকল্পনারই একটা অংশ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে দাড়ানোর সিদ্ধান্ত। এর আগে শুভেন্দুর ওপর নির্ভর ছিল গোটা পূর্ব মেদিনীপুর। শুভেন্দুর ভরসাতেই ছেড়ে রাখা হয়েছিল নন্দীগ্রাম। কিন্তু এখন তিনি নেই, তাই নিজের কাঁধে তুলে নিতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই চ্যালেঞ্জিং সিদ্ধান্তে একটা বড় ভূমিকা থাকবে ভোট কৌশলী পিকের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026