শীতের পাহাড়ে আবার রাজনৈতিক উত্তাপের ছোঁয়া এই বারে বিমল গুরুং এর বিরুদ্ধে। এবারে বিমল গুরুংয়ের (Bimal Gurung) বিরুদ্ধে পোস্টার। পোস্টার। পোস্টারে পড়ল অনীত থাপার(Anit Thapa) খাসতালুক কার্শিয়াং এ। যা নিয়ে পাহাড়ে আলোড়ন পড়ে গিয়েছে। আবারও অশান্তির আশঙ্কা পাহাড়ে? সম্প্রতি গুরুং কার্শিয়াং প্রসঙ্গে বলেন,”এলাকায় কোনও উন্নয়নই হয়নি। আগের সাড়ে তিনি বছর কার্শিয়াংয়ের হাল ফিরে আসেনি। নতুন করে কোনও পর্যটক কেন্দ্র গড়ে ওঠেনি। শিলিগুড়ি থেকে দার্জিলিং ওঠা নামার পথে কেউই কার্শিয়াংয়ে নেমে কোনও হোটেলের চা মুখে নেন না। উলটে কার্শিয়াংয়ে বাথরুম করতে নামেন। যার ফলে অনেকের মতে শৌচালয়ে পরিণত হয়েছে কার্শিয়াং।” এইদিন সোশ্যাল মিডিয়ায় গুরুংয়ের এই মন্তব্য ভাইরাল হতেই রবিবার তার বিরুদ্ধে একাধিক পোস্টারে ঢেকেছে এলাকা। ‘কার্শিয়াং এর জনতা নামে এই পোস্টার ছয়লাপ কার্শিয়াং বাজারে। এই বিষয়ে বিনয় তামাং অনীত থাপাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিমল গুরুং।
অন্যদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিমল অনুগামীরা। এই দিনই দার্জিলিং থেকে শিলুগুড়িতে নামার পথে কার্শিয়াংয়ে গুরুং নিজের মন্তব্য অটুট রাখেন এবং বলেন, যারা গত সাড়ে তিন বছর পাহাড়ের ক্ষমতা রয়েছে। তার বক্তব্য,”কেবল রাজনীতি করলে হবে? বিশেষ করে পর্যটন ক্ষেত্রে উন্নয়ন আবশ্যক।”
এইদিন আবার ও বিজেপির বিরুদ্ধে তপ দাগেন গুরুং। তার বক্তব্য,”১২ বছর বিজেপি পাহাড়বাসীদের জন্য কিছুই করেনি। স্রেফ ধোঁকা দিয়েছে। তাই একুশের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে পাহাড়ের পাশাপাশি তরাই এবং ডুয়ার্সেও লাগাতার প্রচার চালিয়ে যাব।’ ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আপাতত শিলিগুড়িতে কিছুদিন কাটিয়ে ৭ জানুয়ারি কালিম্পংয়ে জনসভায় যোগ দেবেন গুরুং। তারপর ডুয়ার্সে চলবে তাঁর প্রচার। বিজেপিকে মোক্ষম জবাব দেওয়াই তাঁর একমাত্র কাজ বলে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…