নিউজ

প্লাস্টিকে ও কাঠে করোনাভাইরাস বাঁচে ৩-৪ দিন, বলছে গবেষণা

সারা বিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড ১৯ বিশ্ব জুড়ে ইতিমধ্যে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশ থেকে নতুন করে সংক্রমণের খবর আসছে। এই সময় আতঙ্কিত না হয়ে, সচেতন হলেই বরং রক্ষা পাওয়া যেতে পারে এই ভাইরাসের হাত থেকে, এমনটাই জানাচ্ছেন একদল গবেষক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, উপসর্গের সামান্য লক্ষণের দেখা মিললেই পরীক্ষা করাতে হবে। চিকিৎসায় গড়িমসি এই সংক্রমণকে মারাত্মক জায়গায় নিয়ে যেতে পারে। তবে, চটজলদি ধরা পড়লে সহজেই মোকাবিলা করা যেতে পারে করোনা ভাইরাসকে। এই সংক্রমণ মানুষের থেকে ‘এয়ার ড্রপলেটে’র মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন বহনকারী বস্তুর উপর এর বেঁচে থাকার সময়সীমা ভিন্ন ভিন্ন হয়। কাঠ ও প্লাস্টিকের উপর পড়লে এই ভাইরাস ৩ থেকে ৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই, সাবধানতা অবলম্বন করা জরুরি।

আরও পড়ুন : করোনা মানচিত্রে কোলকাতা, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২

সময় ও পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে এই মারণ ভাইরাস নিজের জিনের পরিবর্তন ঘটিয়ে চলেছে। ফলে এর মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। বিজ্ঞানীরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খুব শীঘ্রই প্রতিষেধক উদ্ভাবন করতে পারবেন বলে আশাবাদী তাঁরা। জিনের ক্রমাগত পরিবর্তনের ফলে তার চরিত্র বুঝতে অসুবিধায় পড়তে হচ্ছে বিজ্ঞানীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026