বিনোদন

করোনা আতঙ্কে বন্ধ থাকছে সিরিয়ালের শ্যুটিং, চিন্তার ভাঁজ গৃহবধূদের কপালে

কৌশিক পোল্ল্যে: করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল বাংলার যাবতীয় সিরিয়ালের শ্যুটিং। এরই পাশাপাশি সিনেমা, শর্টফিল্ম ও ওয়েব সিরিজের কাজও বন্ধ রাখার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সম্পূর্ন না কাটিয়ে অবধি এইসকল ক্ষেত্রে কাজ বন্ধ রাখতে হবে, যেহেতু আর্টিস্ট সহ টেকনিশিয়ানদের নিরাপত্তার দিকটিও গুরুত্ব সহকারে দেখা দরকার।

নিত্যদিন মেগাসিরিয়ালে ডুবে থাকা গৃহবধূদের জন্য নিঃসন্দেহে এটি একটি দুঃসংবাদ। শ্যুটিং যেহেতু বন্ধ থাকছে কাজেই ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার বন্ধ হবার প্রবল আশঙ্কা রয়েই যায় এবং বিজ্ঞপ্তিতে বলা হয় যে 30 শে মার্চের আগে কোনোভাবেই স্টুডিওপাড়ার কাজ শুরু করা যাবে না।

আরও পড়ুন : করোনায় নেই ভয়ডর, একে অপরকে প্রকাশ্যে চুম্বন রাজ-শুভশ্রীর, দেখুন সেই ছবি

করোনা আতঙ্কের ভয়াবহতা সম্পর্কে কমবেশি সকলেই অবগত রয়েছেন। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই মারনব্যাধিতে ক্রমশই বাড়ছে মৃত্যুমিছিল। ছোঁয়াচে ভাইরাস হওয়ায় সতর্ক থাকতে মানুষজন ব্যবহার করছেন মাস্ক ও প্রতিনিয়ত হাত ধুয়ে নিচ্ছেন হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার দিয়ে। চারিদিকে চলছে প্রচার ও সতর্কবানী।

সিনেমার কাজও বেহাল হয়ে পড়ায় বিদেশে আঁটকে থাকা টলিপাড়ার সেলেবরাও চট করে পাচ্ছেন না ভিসা, যে কারনে সৃজিত মুখার্জী আফ্রিকায় ও ওনার স্ত্রী মিথিলা বাংলাদেশে বন্দি। যদিও দেশে ফেরার আপ্রান চেষ্টা চালাচ্ছেন লন্ডনে ছবির কাজে আঁটকে পড়া তারকা জিৎ ও মিমি। জনশূন্য সিনেমাহল বন্ধ হচ্ছে ক্রমাগত ফলে ছবি মুক্তির তারিখেও ঘোর অনিশ্চয়তা। একই দুর্ভাগ্য রয়েছে সিরিয়ালপ্রেমীদের জন্য। অবস্থার উন্নতি না ঘটলে স্টুডিওপাড়ার কাজ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026