লকডাউনের মেয়াদ কি বাড়বে? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে লকডাউন চলছে প্রায় ১ মাস ধরে। কিন্তু করোনা সংক্রমণের রাশ টানা যাচ্ছে না। ঝড়ের গতিতে হচ্ছে সংক্রমণ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গন্ডি পেরিয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ২০ হাজার ৪৭১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৬ জন আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২-তে। তবে একটু হলেও স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৫৯ জন। সূত্রের খবর অনুযায়ী বর্তমান পরিস্থিতির কথা ভেবে ফের দেশের সব মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করা হবে বলে জানা গেছে।
দেশকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে কেন্দ্র-রাজ্য উভয়ই যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছেন। কিন্তু তেলেঙ্গানাতে লকডাউনের সময়সীমা ৩ মে থেকে বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…