বিনোদন

মুম্বাইয়ে পুলিশকর্মীদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিলেন পরিচালক রোহিত শেট্টি

কৌশিক পোল্ল্যে: একাধারে নামজাদা পুলিশ চরিত্রের নির্মাতা তিনি। তার হাত ধরেই বলিউডের মেইনস্ট্রিম বানিজ্যিক ছবিতে পরিচিতি পেয়েছে ‘সিংঘম’ এবং ‘সিম্বা’র মতো চরিত্র। পুলিশি চরিত্রে তাবড়তোড় অ্যাকশন ফিল্ম মানেই রোহিত শেট্টির ছবি। তার সেই তালিকায় আরও একটি ছবি যুক্ত হওয়ার অপেক্ষায়। ছবির নাম ‘সূর্যবংশী’। স্টারকাস্টে অজয় দেবগন সহ ক্যামিও চরিত্রে স্ক্রিনশেয়ার করবেন অক্ষয় কুমার ও রনবীর সিং, থাকছেন ক্যাটরিনা কাইফও।

পুলিশের চরিত্রগুলির সিনেমায় নানারকম এক্সপেরিমেন্ট নিয়ে রোহিত জানান, বাস্তবে সিনেমার সঙ্গে তিনি পুলিশি চরিত্রগুলিকে ভীষন কানেক্ট করতে পারেন। পুলিশরা দিবারাত্রি যে পরিস্থিতির মধ্যে কার্য উদ্ধার করেন প্রতিনিয়ত, তা কোনো সিনেমার চাইতে কোনো অংশে কম নয়। আর বর্তমানে দিনে দেশে পুলিশকর্মীদের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ন হয়ে উঠেছে সে সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই।

এবার এই পুলিশকর্মীদের থাকা খাওয়ার সুবিধার্থে দৃষ্টিপাত করলেন পরিচালক। মুম্বাইয়ের বহু পুলিশকর্মী কাজের সূত্রে বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিচ্ছেন। বাড়ি ফেরার সৌভাগ্যটুকু সকলের মিলছে না, যে কারনে চরম অসুবিধার সম্মুখীন এই সকল পুলিশকর্মী। তাদের স্বার্থেই এক নয়া উদ্যোগে সামিল তিনি।

মুম্বাইয়ের বুকে অবস্থিত আটটি হোটেলের সঙ্গে কথাবার্তা বলে একটি সিদ্ধান্তে আসেন তিনি। জানা গিয়েছে উক্ত হোটেলগুলিতে পুলিশকর্মীরা দুপুরের ভোজ এবং নৈশভোজটুকু বিনামূল্যে পাবেন এবং বিশ্রামের জন্য তারা সেখানে সময়ও কাটাতে পারবেন এছাড়া প্রয়োজনীয় পরিচর্যা ও স্নানের ব্যবস্থাও করা হয়েছে এবং এর জন্য কোনো অর্থবহন করতে হবে না পুলিশকর্মীদের। এই সকল খরচের ভার নিজকাঁধে নিলেন রোহিত শেট্টি।

পরিচালকের এই মহান উদ্যোগে ভীষন খুশি মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ। একটি অফিশিয়াল ট্যুইট করে তারা রোহিতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। লকডাউনের শুরুর দিকেই ফিল্মসিটি মুম্বাইয়ের দরিদ্র শ্রমিকদের জন্য তৈরি ত্রান তহবিলে ৫১ লাখ টাকার অনুদান আগেই দিয়েছিলেন তিনি। এবার বাস্তবের পুলিশকর্মীদের জন্য যথাসাধ্য সাহায্যের বন্দোবস্ত করলেন রোহিত শেট্টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026