আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। তিনি তাঁর এই ভাষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে বলেছেন। সমগ্র দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
তিনি যেগুলি বলেছেন, সেগুলি হল-
১) লকডাউনে সবাই এক হয়ে লড়ছেন। লকডাউনে ঘরে থাকলেও কেউ একা নন। আপনারা সরকারের আবেদনে যেভাবে সাড়া দিয়েছেন, তা সত্যিই এক অভূতপূর্ব ঘটনা। আপনারা জনতা কার্ফুতেও সাড়া দিয়েছেন।
২) আপনারা জনতা কার্ফুর দিন দেশের স্বাস্থকর্মীদের জন্য অভিনন্দন জানিয়েছেন সেটাও খুব প্রশংসনীয়।
৩) আগামী ৫ এপ্রিল রবিবার রাত ৯টায় দেশবাসীর কাছে তিনি ৯ মিনিট চেয়েছেন। এই সময় ঘরের সব আলো নিভিয়ে দেবেন। ঘরের সামনে বা বারান্দায় মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালাবেন বা মোবাইলের ফ্লাশ জ্বালাতে পারেন।
৪) ১৩০ কোটি মানুষ কেউ একা নন, ৫ তারিখ এই পদক্ষেপ নিলে লড়াই করার মনোবল বাড়বে। দুনিয়ার কোনও শক্তি হারাতে পারবে না। ৫ তারিখ নতুন সংকল্প নেবেন সমগ্র দেশবাসী।
৫) তবে তিনি আবার বলেছেন যে এই সময় কিন্তু একদম জমায়েত করবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…