জনতা কার্ফুর দিনে চা খাওয়া নিয়ে বিতর্কের মাঝে উঠে আসা মৃদুল দেবকে সাহায্যের হাত বাড়য়ে দিয়েছে বাংলার মহারাজ। সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো মানুষ যে কোনো মুহুর্তে চলে আসে কেন্দ্রবিন্দুতে, হয়ে ওঠে জনপ্রিয়। সম্প্রতি একটি ডায়লগ ‘চা খাব না আমরা? আমরা খাব না চা’ এই কথাটা বিভিন্ন মিমের মাধ্যমে আমাদের সকলেরই নজরে এসেছে।
প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুর দিন নির্দেশ অমান্য করে চা খেতে গিয়ে এক ব্যক্তি হয়ে জন জনপ্রিয়, তাকে কেন্দ্র করে এই সংকট জনক পরিস্থিতিতেও হাসতে থাকে একদল মানুষ।দক্ষিণ কলকাতার শ্রী কলোনির বাসিন্দা মৃদুল বাবুর বলা লাইনকে নিয়ে বহু মানুষ তৈরি করেন মিম,এই ঘটনার কয়েক দিনের মধ্যেই আরেকটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় মৃদুল দেব নামক ওই ব্যক্তি সংসার চালাতে মাটি কোপানোর কাজ করছেন মৃদুল দেব। ভিডিওটি দেখার পর তাকে নিয়ে হাসা বহু মানুষের বিবেক দংশন শুরু হয়।
এর পরে তার ছেলে আরেকটি ভিডিও তে জানায় অভাবের সংসার যদি ভালো কিছু কাজের ব্যবস্থা হয় তাঁর বাবার, কিংবা তার সেদিটা যদি কেউ দেখে তো ভালো হয়। ভাইরাল ভিডিওর মাধ্যমে সৌরভ গাঙ্গুলি তার কথা জানতে পেরে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাকে চাল দিয়ে সাহায্য করেন মহারাজ, শুধু সৌরভই নয় স্থানীয় কাউন্সিলর সহ অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংকটের এই পরিস্থিতিতে তার নির্ভেজাল হাসি এবং অভাবের কথা জেনে অনেকেই মর্মাহত হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…