প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুললেই পেয়ে যান ১.৩০ লক্ষ টাকার সুবিধা, তাড়াতাড়ি করুন এই কাজ

কেন্দ্রীয় সরকার ভারতের নাগরিকদের জন্য মাঝেমধ্যেই নানারকম জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতেই থাকে। এরকমই একটি প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’। প্রধানমন্ত্রীর এই যোজনার মাধ্যমে ভারতের ৪৬.৯৫ কোটি মানুষ ব্যাংকে নিজের একাউন্ট খুলেছেন। যদি আপনিও, এই ‘জনধন যোজনা’ অনুযায়ী নিজের ব্যাংক একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। এই যোজনা অনুযায়ী যারা ব্যাংক একাউন্ট খুলেছেন, তাদেরকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও এই অ্যাকাউন্ট খুললে আপনি ভাবের একাধিক সুবিধা। চলুন এই বিশেষ ধরনের অ্যাকাউন্টের ব্যাপারে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক।

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনা অনুযায়ী যদি আপনি ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আপনি এক লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পেয়ে যাবেন। তার পাশাপাশি ৩০,০০০ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধাও দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি দুর্ঘটনায় কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে তার পরিবার ১ লক্ষ টাকার বীমা কভার পেয়ে যাবেন। তার পাশাপাশি, সেই ব্যক্তির যদি সাধারণভাবে মৃত্যু হয় তাহলে তার পরিবার ৩০,০০০ টাকা পর্যন্ত বীমা কভার পেয়ে যাবেন।

এছাড়াও, ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’ অনুসারে যদি আপনি নিজের ব্যাংক একাউন্ট করেন তাহলে আপনারা আরো কিছু সুবিধা পেতে চলেছেন। এই একাউন্টে নূন্যতম ব্যালেন্স মেইনটেইন করার কোন ঝামেলা থাকেনা। তার পাশাপাশি যদি আপনার কোন জরুরী প্রয়োজন হয় তাহলে আপনি সর্বাধিক ১০০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা পেয়ে যেতে চলেছেন এই একাউন্টে। এছাড়াও আপনি খুবই সহজে নিজের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের একাউন্ট লিঙ্ক করাতে পারছেন। শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই আপনি ব্যাংকে এই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। তার পাশাপাশি, এটিএম থেকেও আপনারা এই ধরনের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সুবিধা পেয়ে যাচ্ছেন।

আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, NREGA জব কার্ড, অথোরিটি লেটার, – এর মত যে কোন একটি ডকুমেন্টের সাহায্যেই কিন্তু আপনি এই একাউন্ট খুলতে পারবেন। তবে এই একাউন্ট খোলার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এমন কোন ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে যেখানে আপনার নাম, ঠিকানা, এবং আধার নম্বর থাকতে হবে। এছাড়াও গেজেটেড অফিসারের দেওয়া কোন চিঠি নিয়ে গেলেও এই ধরনের একাউন্ট খোলা সম্ভব, তবে সে ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে আপনার ভেরিফিকেশন করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026