নিউজ

Weather Update: দুর্যোগের ঘনঘটা পিছু ছাড়ছে না বাংলার, লক্ষ্মীপুজোতেও হবে ঝেঁপে বৃষ্টি

গতকাল শনিবার কলকাতার রেড রোডে হয়েছিল জাঁকজমকপূর্ণ দূর্গাপূজা কার্নিভাল। আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা জানালেও, কার্নিভালের সময়কালে বৃষ্টি হয়নি। কিন্তু গত দুদিন এবং দুর্গাপুজোর অভিজ্ঞতার কথা মাথায় রেখে বলা যেতে পারে বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। গোটা দুর্গাপুজোতে পঞ্চমীর রাত থেকে শুরু করে নবমী পর্যন্ত রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টির দাপটও বঙ্গবাসীর প্যান্ডেল হপিং রুখতে পারেনি। এরপর দুর্গাপূজো কার্নিভাল বিনা বৃষ্টিতে সম্পন্ন হলেও আজ রবিবার লক্ষ্মীপুজোতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।

আজ রবিবার সকাল থেকে শহরতলী কলকাতার আকাশ ঝলমলে থাকবে। তবে বেলা গড়ালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই সর্তকতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লক্ষ্মীপুজোতে ভিজবে দক্ষিণবঙ্গ। আসলে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধপ্রদেশে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আর তার জেরে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। আগামী চার থেকে পাঁচ দিন দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে।

আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আজকেই সেই বৃষ্টির রেশ হবে না। আগামী তিন চারদিন পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। দুপুরের দিক থেকেই কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি নামবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026