ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সাধারণ মানুষকে সুখবর দিল মোদি সরকার, ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা পাবেন

আগামী জুলাই মাসে দেশের মানুষ নতুন করে সুখবর পেতে চলেছেন। জুলাই মাসে মোদি সরকার দেশবাসীর একাউন্টে ২০০০ টাকা পাঠাতে চলেছে। এর ফলে দেশের মানুষ অনেকটা স্বস্তি পাবেন। এই ২০০০ টাকা সেই সমস্ত লোকেদের পাঠানো হবে যারা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত। এই ২০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪তম কিস্তি হিসেবে পাঠানো হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ১৪তম কিস্তি খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে কৃষকদের একাউন্টে। ১৩ তম কিস্তি বিগত ২৭ ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। আশা করা যেতে পারে আগামী ২৮ জুলাই এর মধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি দিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী এই যোজনা প্রকল্পটি ভারতের কৃষকদের জন্য পরিচালিত একটি দুর্দান্ত প্রকল্প। দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তি মোদি সরকার খুব শীঘ্রই প্রকাশ করবে। প্রধানমন্ত্রীর এই যোজনা ব্যাপারে অফিসিয়াল টুইটার প্রোফাইলে ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজস্থানের সিকারে ২৭ জুলাই সভা থেকেই এই কিস্তি প্রকাশ করা হবে। আগামী ২৮ জুলাই এর মধ্যে সবার কাছেই টাকা পৌঁছে যাবে। প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বছরে তিনবার প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পেয়ে যান। ফলে বার্ষিক ছয় হাজার টাকা পাওয়া যায় এই প্রকল্পে। টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক একাউন্টে জমা করা হয়।

এই প্রকল্পের ১৪ তম কিস্তি পেতে হলে কেওয়াইসি করে ফেলা একেবারেই বাধ্যতামূলক। ইতিমধ্যেই ১৩ তম কিস্তি পেয়ে গিয়েছেন কৃষকরা। কিন্তু স্বচ্ছতার স্বার্থে, সরকারের তরফ থেকে বলা হয়েছে ১৪ তম কিস্তি পেতে হলে কৃষকদের eKYC করে ফেলতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়েছিল। লক্ষ লক্ষ কৃষক সংশ্লিষ্ট বিভাগ থেকে এই কিস্তি পেয়ে থাকেন। প্রায় তিন বছর ধরে এই সুবিধা পাচ্ছেন কৃষকরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026