ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২,০০০ থেকে বাড়িয়ে করা হলো ৪,০০০, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নতুন সুবিধার ব্যাপারে জানেন?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য একটি বড় ঘোষণা করলে মোদি সরকার। এই ঘোষণা জানার পর দেশের প্রত্যেকটি কৃষক অত্যন্ত খুশি হবেন এটা একেবারে নিশ্চিত। জানা গিয়েছে ভারত সরকার এই যোজনার কিস্তির মূল্য ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১২ কোটি কৃষকরা এই নতুন সুবিধার কারণে উপকৃত হতে চলেছেন। এই মুহূর্তে সরকার প্রত্যেকটি কৃষককে ২ হাজার টাকা করে দিয়ে থাকেন। আধিকারিক স্তরে এখনো পর্যন্ত এই ঘোষণা না হলেও, বিভিন্ন মিডিয়া রিপোর্টের দাবি, খুব শীঘ্রই এই নতুন সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার।

কেন্দ্রীয় সরকার এই নতুন ঘোষণার মাধ্যমে ভারতের কৃষকদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত ভারত সরকার লঘু সীমান্ত কৃষকদের ব্যাংক একাউন্টে প্রতি বছর ২০০০ টাকা করে জমা করে থাকে। অর্থাৎ ১১ টি কিস্তিতে এখনো পর্যন্ত ২২ হাজার টাকা কৃষকরা পেয়েছেন। তবে এবার মোদি সরকার হয়তো এই ২০০০ টাকার কিস্তি বাড়িয়ে ৪ হাজার টাকা করতে পারে। এতদিন পর্যন্ত ২০০০ টাকা তিনটি করে কিস্তিতে প্রতি বছর ৬০০০ টাকা করে জমা দেওয়া হতো কৃষকদের ব্যাংক একাউন্টে। তবে এবারে সেই নিয়ম পরিবর্তিত হতে চলেছে। এবারে ৪০০০ টাকা করে তিনটি কিস্তিতে ১২ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক কৃষকের কাছে।

চেকলিস্টে নিজের নাম খুঁজে বের করার জন্য আপনাকে প্রথমে কৃষক সম্মান নিধি যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in – এ যেতে হবে। তারপরে সেখানে ফার্মার কর্নার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানেই আপনি একটি নতুন পেজ খুলতে দেখতে পাবেন এবং সেখানেই বেনিফিশিয়ারি লিস্ট অপশনটিতে আপনি নিজের নাম দেখতে পারেন।

এই অপশনটি ট্যাপ করলে একটি নতুন ফরম খুলবে। এখানে আপনাকে রাজ্য জেলা ব্লক এবং গ্রামের নাম দিতে হবে। সমস্ত ধরনের ডকুমেন্ট সঠিকভাবে পূরণ করার পর গেট রিপোর্ট অপশনে ক্লিক করুন। এরকমটা করলে আপনার কাছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি যোজনা একটি নতুন লিস্ট খুলে আসবে। সেখানে আপনি নিজের নাম দেখতে পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026