নিউজ

বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়াতে দেশে ১ নম্বরে বাংলা, ১০০০ কোটি টাকা দিতে পারে কেন্দ্র

জল জীবন মিশন প্রকল্পে এবার কেন্দ্র সরকারের কাছ থেকে এবার ব্যাপক প্রশংসা পেল রাজ্য সরকার। সর্বদাই খবরের শিরোনামে উঠে আসে কেন্দ্র রাজ্য সংঘাত। কিন্তু এবার রাজ্যের কাজের প্রশংসা করে খবরের শিরোনামে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক। আসলে বাড়িতে বাড়িতে জল পৌঁছানো নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সহায়তায় কাজ করছিল রাজ্য সরকার। এবার সেই কাজের প্রশংসা করে কয়েক দফা পরামর্শ দেন কেন্দ্রীয় এই আধিকারিক। এমনকি নবান্ন সূত্রে এও জানা গিয়েছে যে কেন্দ্রীয় রাজ্যকে এই প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা দিতে পারে।

আজ অর্থাৎ মঙ্গলবার মুখ্য সচিবের নেতৃত্বে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকে প্রত্যেকটি জেলার শাসক এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত থেকেই কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ হন। পাশাপাশি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত থেকে মুখসচিব নির্দেশ দেন ডিসেম্বর মাসের মধ্যে যাতে প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে জলের লাইন পৌঁছে দেওয়া যায়।

পাশাপাশি এও জানা গিয়েছে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রকল্প যথেষ্ট সাফল্য পেয়েছে। এখনো পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষের বাড়িতে জল সংযোগ দেওয়া হয়েছে। তবে লক্ষ্যমাত্রা এখনো অনেকটাই দূরে। রাজ্যে ২০২৪ সালের মধ্যে ১ কোটি ৬০ লাখ মানুষের বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার নিরিখে রাজ্য এক নম্বর স্থান পেয়েছে। এরপর কেন্দ্রের পক্ষ থেকে ১০০০ কোটি টাকা অনুদান পেলে প্রকল্প যে আরও সাফল্যমন্ডিত হবে তা বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026