নিউজ

সংবিধান দিবসের দিন KYC শব্দের নতুন মানে বোঝালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, মুম্বইয়ের ২৬/১১ হামলা ১২ বছর পূর্তি। আর আজকের দিনকেই সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। সংবিধান দিবস উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন।তিনি সেখানে ‘এক দেশ, এক জাতি’-র বার্তা দিয়েছেন যেমন, ঠিক তেমন ২৬_১১ মুম্বাই হামলার ঘটনার জন্য পাক জঙ্গীদেরই দায়ী করেছেন।

এদিন প্রথমেই রাজেন্দ্রপ্রসাদ, মহাত্মা গান্ধী, আম্বেদকরেরর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি দেশের সংবিধান, নির্বাচন পদ্ধতি, গণতন্ত্র এ সমস্ত কিছু নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের সকলকে সংবিধান নিয়ে সচেতন হতে হবে। সংবিধানে অনেক স্পেশল ফিচার রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কর্তব্য পালন। প্রত্যেক নাগরিকের সম্মানরক্ষা দেশের কর্তব্য।

এর পাশাপাশি তিনি KYC-র অর্থ বলেন। সকলেরই জানা যে, কেওয়াইসি মানে হল ‘Know Your Customer’। কিন্তু সেটাকে উল্টে প্রধানমন্ত্রী বলেন KYC মানে, ‘Know Your Constitution’। সংবিধান নিয়ে দেশের মানুষকে কারো বেশি জাগ্রত হতে বলেন।এমনকি নতুন প্রজন্মদের মধ্যেও সংবিধান নিয়ে সচেতনতা গড়ে তুলতে বলেন। প্রসঙ্গত, এই একই মঞ্চে থেকে তিনি ২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় পাক জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে একদিকে সংবিধান দিবস আবার অন্যদিকে ২৬/১১-র ১২ বছর পূর্তি আজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026