খেলা

ফুটবলের রাজপুত্রের প্রয়াণে শোকবার্তা রাহুল-বাবুলের

নয়াদিল্লি: গত মাসে একটি স্থানীয় ক্লাবে নিজের জন্মদিন পালন করে অনুগামীদের উদ্দেশ্যে কেক কেটেছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। তখন হয়তো তিনি জানতেনও না এটিই তাঁর জীবনের শেষ জন্মদিন পালন করা হবে। জন্মদিন পালনের বেশ কিছুদিন পরেই মস্তিষ্কের সংক্রমণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারাদোনা। তারপর কিছুদিন কেটে গেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু সেই ফেরাটা জীবনের মূল স্রোতে আর ফেরা হল না। অবশেষে আজ, বুধবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ষাটোর্ধ্ব দিয়েগো মারাদনা। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। তবে শুধু ফুটবল মহল বললে ভুল হবে। ক্রিকেট তথা অন্যান্য ক্রীড়ামহল এমনকি শিল্প-সংস্কৃতির রাজনৈতিক সমস্ত মহলেই শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন অনেক ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা।

রাহুল গান্ধী মারাদোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে লিখেছেন, ‘দিয়েগো মারাদনা একজন লেজেন্ড ছিলেন, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি একজন ম্যাজিশিয়ান ছিলেন, যিনি আমাদের বুঝিয়েছেন কেন ফুটবলকে ‘একটা সুন্দর খেলা’ বলা হয়। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের জন্য আমার সমবেদনা রইল।’

শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। তিনি সংবাদ সংস্থা এএফপি-র একটি টুইট রিটুইট করে লিখেছেন, ‘ফুটবলের মৃত্যু হল, উফ্!’ এরপর তিনি আর একটা টুইট করে লিখেছেন, ‘যখন জীবনে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি আমি দাঁড়াই এবং মনে হয় কাজটা অসম্ভব, তখন আমি মারাদোনার ম্যাজিক্যাল কিছু মুহূর্ত দেখি এবং সেটা দেখে মনে মনে বিশ্বাস তৈরি করে বলে উঠি জীবনে কোনও কিছুই অসম্ভব নয়। এমনকি আমার স্ত্রীও বর্তমানে ফুটবল দেখে। ওকেও আমি মারাদোনার সম্পর্কে অনেক কিছু দেখিয়েছি। ফুটবলের ঈশ্বরের আত্মা শান্তি কামনা করি।’ এভাবেই গোটা বিশ্ব কার্যত মারাদোনার জন্য দুঃখ প্রকাশ করছেন। কারণ, শারীরিকভাবে হয়তো তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তিনি আজীবন রয়ে যাবেন তাঁর বাঁ পায়ের জাদু দিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026