নিউজ

আনলক -১ পরবর্তী কর্মসূচি স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুসারে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভারতীয়। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৯ হাজারের বেশি। এই অবস্থায় করোনার এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে করণীয় কী, তা স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন পরবর্তী সময়ে কীভাবে এগোবে দেশ, সেই নিয়ে আলোচনা হবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে। আজ, মঙ্গলবার ও আগামীকাল, বুধবার এই আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, আগের বৈঠক গুলিতে যে সমস্ত মুখ্যমন্ত্রী তাদের মতামত দেননি, এবার তাদের সঙ্গেই আলোচনা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মোট ২১ টি রাজ্যের প্রতিনিধি যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর এই আজকের ষষ্ঠ দফার বৈঠকে। আগামীকাল সপ্তম দফার বৈঠকে থাকবেন ১৫ টি রাজ্যের প্রতিনিধি। তবে, এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

প্রসঙ্গত, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৭৪৪। সোমবার, একদিনে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তামিলনাড়ুরও। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর বেশ কিছু এলাকায় সোমবার থেকে ফের লকডাউন জারি করেছে সরকার। দিল্লিতে প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026