নিউজ

বাড়ছে সুস্থতার হার, করোনাতে সুস্থ হয়েছেন ৫২ শতাংশ

গত ১লা জুন দেশ জুড়ে জারি হয়েছে আনলক-১। এরপর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। ক্রমে চিকিৎসক মহল থেকে শুরু করে রাজ্যগুলির সরকারের মাথায় উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে করোনা সংক্রমণে সুস্থতার হার সবথেকে বেশি মহারাষ্ট্রে।

এদিকে দেশে ক্রমে করোনা সংক্রমণ বাড়লেও বেড়েছে সুস্থতার হার। দেশের মোট করোনা আক্রান্ত রোগীর ৫২ শতাংশ সুস্থ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিকে মহারাষ্ট্রে করোনায় সুস্থ হয়েছেন ৫০,৯৭৮ জন। গোটা মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১.০৭ লক্ষ।

মোট ১,৮০,০১৩ জন রোগী করোনা যুদ্ধে জয়ী হয়েছেন যার ফলে পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার মৃত্যুর হারের থেকে অনেক বেশি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৪৩,০৯১ জন এবং সুস্থ হয়েছেন ১,৮০,০১৩। করোনা সংক্রমণের ফলে দেশ জুড়ে মৃত্যু হয়েছে ৯, ৯০০ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026