নিউজ

সকলের করোনা পরীক্ষা করা হবে দিল্লিতে, সর্বদলীয় বৈঠকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণের তালিকায় তরতর করে এগিয়ে চলেছে দিল্লি। সংক্রামিত রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় রাজধানী অঞ্চল। এর আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। ইতিমধ্যে দিল্লিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪১ হাজারেরও বেশি। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৩২৭ জন। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে দিল্লির প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সর্বদলীয় বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি।

এই কাজে গতি আনতে আগামী কয়েক দিনের মধ্যে প্রতিদিন আরও বেশি সংখ্যক করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে দিল্লিতে। বাড়ানো হবে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যাও। উপরাজ্যপাল অনিল বৈজল ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের উপস্থিতিতে এ দিনের এই সর্বদল বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলই দিল্লিতে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে। অমিত শাহ এদিন জানান, আগামী ২০ জুন থেকে দিল্লিতে প্রতিদিন ১৮ হাজার করে করোনা পরীক্ষা করা শুরু হবে।

এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই দিল্লির বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে দৈনিক তিন গুন করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। কন্টেনমেন্ট এলাকার প্রত্যেক মানুষের করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে হটস্পট এলাকাগুলোতে প্রতিটি বাড়িতে করোনা পরীক্ষা করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026