কৌশিক পোল্ল্যে: মাত্র একদিন আগেই মারা গিয়েছে বলিউড সিনেমা জগতের অতি সুপরিচিত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইতে গতকালই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই শোক তার পরিবারে সরাসরি আঘাত হানে এবং দেওরের অকালমৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে না পেরে পরলোকে চলে গেলেন সুশান্তের বৌদি সুধা দেবী।
বিহারের পূর্ণিয়া তে পরিবারের সঙ্গে তিনি বসবাস করতেন। প্রিয় দেওরের মৃত্যুর খবর পেয়ে সেদিন থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেন সুধা দেবী। সুশান্তের শেষকৃত্য হওয়ার পরপরই বিহার থেকে খবর আসে তার বৌদি ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুবাণ কেড়ে নিল একই পরিবারের দুটি তরতাজা প্রাণ। স্বজন হারানোর শোক বোধহয় সবচেয়ে বেশি সেই অনুভব করতে পারে, যে হারিয়েছে। এক চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে অভিনেতার পরিবার তা আলাদা করে বলে দিতে হয় না।
মাত্র একদিন আগে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পোস্টমর্টেম রিপোর্টে এটিকে আত্মহত্যা হিসেবেই দায়ী করা হয়েছে যদিও তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। কেন এই আত্মহত্যা সেই কারণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। মৃত্যুর আগে যারা সুশান্তের বাড়িতে এসেছিলেন তাদের সকলের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অভিনেতার বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২০ সালে একের পর এক ধাক্কা যেন আর নেওয়া যাচ্ছেনা, সেইজন্যই তো নেটিজেনরা বলছেন বছরটি দুই হাজার বিশ নয়, দুই হাজার বিষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…