নিউজ

এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, টিকাকরণের উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। গত বছর মার্চ মাস থেকে যেভাবে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল গোটা দেশে, আজ সেই করোনা ভাইরাসকে মোকাবিলা করার দিন এসেছে। বহু প্রতীক্ষার অবসান ঘটল আজ, শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা হল দেশ জুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ পর্বের। আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যে এবং একাধিক রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হল টিকাকরণ পর্ব। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিনেশনের উদ্বোধন করার পাশাপাশি নবান্ন থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু টিকাকরণ নয়, এর পাশাপাশি একই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল কো-উইন অ্যাপেরও।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, সাধারণত একটি ভ্যাকসিন তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। সেখানে কয়েক মাসের মধ্যেই দুটি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন প্রয়োগ করার জন্য কার্যত তৈরি। টিকাকরণের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকল দেশবাসীকে অনেক শুভেচ্ছা জানাই। এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আর কাউকে করোনা ভাইরাসকে ভয় করে চলতে হবে না। দেশের সমস্ত বিজ্ঞানী যারা দিন-রাত পরিশ্রম করে গত কয়েক মাসে এই ভ্যাকসিনগুলি তৈরি করেছেন তাদের সকলকে কুর্নিশ এবং ধন্যবাদ জানাই।’

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষ পারলে পাথর দিয়ে জল পড়ে। দেশের বিজ্ঞানীরা কতটা দক্ষ, এটাই তার জ্বলন্ত উদাহরণ। এই ভ্যাকসিন তৈরি ক্ষেত্রে ভারতের সার্থকতা লুকিয়ে রয়েছে। লুকিয়ে রয়েছে ভারতের সামর্থ্য।’ জানা গিয়েছে, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই টিকাকরণের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবে। তা সে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তারপর ফ্রন্টলাইনে থাকা মানুষজন অর্থাৎ পুলিশদের টিকাকরণ দেওয়া হবে। সব মিলিয়ে দেশে আজ এক নতুন পথ চলার সূচনা হল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026