হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন PM MODI, আপনি এই পদক্ষেপ অনুসরণ করে যোগ দিতে পারেন

হোয়াটসঅ্যাপ এখন সাধারণের নিত্য প্রয়োজনীয় একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের বহু প্রয়োজনীয় তথ্য কিংবা নথি এই প্ল্যাটফর্মের সূত্র ধরে আদান প্রদান করা হয়ে থাকে। প্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপে প্রায়ই কিছু না কিছু উন্নতি ঘটছে। যুক্ত হচ্ছে নতুন ফিচার। তবে আরও এক নতুন জিনিস সামনে নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। সেই সূত্রেই চর্চা এখন তুঙ্গে।

এবার হোয়াটসঅ্যাপে দেখা মিলল প্রধানমন্ত্রীর। নতুন চ্যানেল শুরু করলেন তিনি। সেখানে নিজের সংসদের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন তিনি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পেরে যথেষ্ট রোমাঞ্চিত। তিনি এও লিখেছেন, এটি সকলের সাথে তার অব্যাহত সংযোগ স্থাপনের আরো একটি ধাপ।

চ্যানেলের আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে-

প্রথমে হোয়াটসঅ্যাপে ঢোকার পর ‘আপডেটস’ অপশনে যেতে হবে। এরপর সেখানে স্ট্যাটাসের পাশাপাশি দেখা মিলবে সমস্ত চ্যানেলের। বড় বড় ব্যক্তিত্ব থেকে শুরু করে নিউজ চ্যানেলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অংশ নিয়েছেন। সেখানে সার্চ অপশনে গিয়ে নিজের পছন্দমত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিজের আপডেটসে অ্যাড করতে পারেন। এর মাধ্যমে প্রতিদিন একাধিক তথ্য এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই মিলবে। গত বুধবার থেকেই এই নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আপাতত, এই নতুন বিষয়টি নিয়েই আলোচনা চলছে বর্তমান প্রজন্মের মাঝে। সকলেই উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন চ্যানেলের স্ক্রিনশট নিয়ে চারিদিকে শেয়ার করছেন। উল্লেখ্য এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রথম প্রধানমন্ত্রীই নিজের ছবি শেয়ার করে নিয়েছিলেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026