পুজোর আগেই সুখবর! কম খরচে হাওড়া থেকে ছুটবে গরিবের ‘বন্দে ভারত’, জানুন কোন রুটে – VANDE BHARAT TRAIN

এই মুহূর্তে ‘বন্দে ভারত’ ভারতীয় রেলওয়ের অন্যতম চর্চিত এক্সপ্রেস ট্রেন। তবে এই ট্রেন বেশ কিছুটা ব্যয়বহুল হওয়ায় সাধারণ যাত্রীদের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছিল না। তবে এই ট্রেন ভারতে লঞ্চ করার পর থেকেই সমস্ত রাজ্যের মানুষরাই চাইছেন তাদের রাজ্য থেকে চলুক ‘বন্দে ভারত’। ইতিমধ্যেই দেশের একাধিক জনপ্রিয় রুটে ছুটে চলেছে এই এক্সপ্রেস। তবে দেশের প্রতিটি অংশের সাথে বান্দে ভারতকে যুক্ত করার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে এই ভারতীয় রেলওয়ে।

এই এক্সপ্রেস ট্রেনে চড়ার ইচ্ছা রয়েছে ভারতের সমস্ত শ্রেণীর যাত্রীদেরই। তবে ব্যয়বহুল হওয়ায় অনেকসময় তা সম্ভব হয়ে উঠছে না। তবে এবার সেইসমস্ত যাত্রীদের জন্য পূজোর আগেই সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। জানা যাচ্ছে, কম খরচায় হাওড়া থেকেই জনপ্রিয় রুটে সাধারণদের জন্য ছুটবে এসিবিহীন ‘বন্দে ভারত’। এসি না থাকলেও এই ট্রেনে যে প্রযুক্তির অভাব লক্ষ্য করা যাবে না, তেমনটাই জানা গেছে।

রেল যাত্রীদের কথা মাথায় রেখেই এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে দেশে। তবে এবার দেখার বিষয় যাতে সব ধরনের মানুষরাই নিজেদের সামর্থ্য মতো এই ট্রেনে যাত্রী হতে সক্ষম হন। আর খুব শীঘ্রই এটি যে বাস্তবায়িত হতে চলেছে, তা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।

দুর্গাপূজা শেষেই লঞ্চ হবে এই সাধারণের ‘বন্দে ভারত’। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানিয়েছেন, এসি বিহীন হবে ট্রেনগুলি। এই ট্রেনে বর্তমান থাকবে ২২’টি কোচ। এই পুশ-পুল ট্রেনে লোকোমোটিভও থাকবে। আগামী ৩১-শে অক্টোবরের আগেই লঞ্চ হবে এই ট্রেন।

ভারতীয় রেলওয়ের তরফ থেকে রুট সম্পর্কে কোন স্পষ্ট ঘোষণা না করলেও ৪-টি সম্ভাব্য রুটের প্রসঙ্গ প্রকাশ্যে এসেছে। হাওড়া-নয়াদিল্লি, পটনা-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ-নয়াদিল্লিতেই ছুটবে এই ট্রেন। তবে এর পাশাপাশি ‘বন্দে মেট্রো’ ও ‘বন্দে স্লিপার’ও আসতে চলেছে দেশে। অন্দাজ অনুযায়ী, ২০২৪-এর জানুয়ারিতে ১২ কোচের ‘বন্দে মেট্রো’ এবং ২০২৪-এর মার্চেই লঞ্চ হবে ‘বন্দে ভারত স্লিপার’।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026