নিউজ

জল্পনার অবসান, নারী দিবসে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের জন্য উৎসর্গ করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার বিষয়ে ভেবেছিলেন বলে গতকাল রাতে টুইট করেন। মঙ্গলবার আবারও এমন একটি ট্যুইট করে তিনি জানান, যাদের জীবন এবং কর্ম আমাদেরকে অনুপ্রাণিত করে এমন মহিলাদের রবিবার নারী দিবস উপলক্ষ্যে তাঁর সামাজিক অ্যাকাউন্ট উৎসর্গ করবেন।

‘এ বারের নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি এমন মহিলাদেরকে উৎসর্গ করবো যাঁদের জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে। এটি তাদের লক্ষ লক্ষ লোকের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে। আপনি কি এই জাতীয় মহিলা বা আপনি কি এই জাতীয় অনুপ্রেরণামূলক মহিলাদের জানেন? #SheInspiresUs ব্যবহার করে এ জাতীয় গল্প আমার কাছে পৌঁছে দিন।’ মঙ্গলবার ট্যুইট করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছাড়ুন’, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ছাড়তে চাওয়ার প্রসঙ্গে কটাক্ষ রাহুলের

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেন, ‘এই রবিবার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম।’ প্রধানমন্ত্রীর ট্যুইটের কয়েক মিনিটের মধ্যেই ট্যুইটারে তার হাজারো অনুগামীদের দ্বারা তাঁর দুই-লাইনের পোস্টে প্রায় ৫০০০০ ‘নো স্যার’ জবাব নিয়ে ট্রেন্ডিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল। প্রধানমন্ত্রী তার অনুরাগীদের সোশ্যাল মিডিয়া স্তব্ধ করে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্যুইট করে কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকে। বলেন, ‘সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, ঘৃণা ছাড়ুন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026