বিনোদন

তোয়ালা ধুতি ও টি-শার্ট পড়ে নজর কাড়লেন ঋত্বিক রোশন, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: অভিনেতা হিসেবে তাকে বলিউডের স্টাইল আইকন মানা হয়। তার অসাধারন কসটিউম কম্বিনেশন তাক লাগিয়ে দেয় সোশ্যাল সাইটে। যদিও অদ্ভুত পোশাকের জেরে ট্রোলড হয়েছেন বহুবার। রনবীর সিং এর আজব ড্রেসিং সেন্সে দীপিকাও মাঝেমধ্যেই বিরক্তিবোধ করেন, এক সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়েছেন সেকথা।

এবার তার থেকেই কিনা অনুপ্রেরনা নিয়ে সেজে উঠলেন বলিউডের আর এক হার্টথ্রব ঋত্বিক রোশন। টি-শার্ট ও তোয়ালা ধুতির কম্বিনেশনে নজর কাড়লেন ঋত্বিক। ক্যাপশনে স্বীকার করলেন তার এই পোশাকের অনুপ্রেরনা পেয়েছেন রনবীর সিং এর থেকেই। অভিনব স্টাইলে তার সাজপোশাকের প্রশংসায় পঞ্চমুখ সকল অনুরাগীরা।

আরও পড়ুন : আরও একবার মানবিকতা নজির ‘অক্ষয়ের’, তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে অনুদান দিলেন ১.৫ কোটি টাকা

এমনিতে দীপবীর দম্পতির সঙ্গে খুবই ঘনিষ্ঠতার সম্পর্ক পোষন করেন ঋত্বিক, তার উপর আসন্ন দুটি বড় বাজেটের প্রজেক্টে দীপিকা ও ঋত্বিককে একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে, সে নিয়েও জল্পনা তুঙ্গে, তাই উভয়পক্ষের সম্পর্ক একেবারে উচ্চাকাশে। ঋত্বিকেরও ভূয়সী প্রসংশা করতে দ্বিধাবোধ করেননি এই দম্পতি।

সম্পর্কের বন্ধন দৃঢ় রাখতে, একে অপরের সঙ্গে ছবি নির্মান করতে উৎসাহী উভয়পক্ষই। সেই কারনেই রাকেশ রোশনের প্রযোজনায় ‘কৃশ 4’এ ঋত্বিকের বিপরীতে দেখা যেতে পারে দীপিকাকে, আবার এও শোনা যাচ্ছে দীপিকার প্রযোজনায় পরিকল্পিত ছবি ‘মহাভারত’এ শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋত্বিক। সব মিলিয়ে আগামীদিনে বেশ কিছু জমজমাট সিনেমা উপহার পেতে চলেছেন বলিউডপ্রেমী মানুষরা, একথা নিশ্চিত করেই বলা যায়। ঋত্বিকের অভিনব পোশাকের ছবিখানি দেখতে হলে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026