নয়াদিল্লি: আজ, রবিবার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব লালকৃষ্ণ আদবানীর জন্মদিন। ৯৩-তে পা দিয়েছেন এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা। আর তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেটা টুইট করে বা ফোন করে নয়, লালকৃষ্ণ আদবানীর বাসভবনে গিয়ে সশরীরে বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে প্রণাম করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন নমো।
এমনকি লালকৃষ্ণ আদবানী কেক কাটার পর সেই কেক বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে খাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে আদবাণীর বাসভবনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় টুইট করেও তাঁকে শুভেচ্ছাবার্তা দেন মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘বিজেপি হোক বা দেশবাসী, সকলের কাছেই জীবন্ত অনুপ্রেরণা লালকৃষ্ণ আদবানীজিকে জন্মদিনের শুভেচ্ছা রইল।’
বর্ষীয়ান এই বিজেপি নেতার সঙ্গে প্রধানমন্ত্রী ছাড়া দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকলেই লালকৃষ্ণ আদবানীর দীর্ঘায়ু কামনা করেছেন। গেরুয়া শিবিরের হাত ধরেই রাজনৈতিক জীবনে লালকৃষ্ণ আদবানীর পদার্পণ। তারপর বাকিটা ইতিহাস। রাজনীতির ময়দানে তাঁর অবদান অনস্বীকার্য। তাই তাঁর জন্মদিনে প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছাবার্তা দেখে হয়তো অন্যান্য রাজনৈতিক দলও খুশি হবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…