আপনি বলুন যদি একটা কুমির আর কচ্ছপের লড়াই হয় তবে কে জিতবে? আপনি নিশ্চয় বলবেন কুমির কুমির। হ্যাঁ একদম ঠিক। ইয়া বড় একটা কুমিরের কাছে পুঁচকে কচ্ছপ কিছুই না। হালুম করে গিলে ক্ষেতে কতক্ষন? কিন্তু একটা মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কুমির/অ্যালিগেটরের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরল আস্ত কচ্ছপ। কুমিরটা যেই না হালুম করে চিবোতে গেছে ওমনি কচ্ছপটি কুমিরের দাঁতের ফাঁক দিয়ে মাথা গলিয়ে বেড়িয়ে যায়। বোকা কুমিরের মধ্যাহ্নভোজন আর হল না। চলুন আগে ভিডিও দেখি তারপর আমরা বিশ্লেষণে যাব।
ভিডিও দেখে ভাবছেন এটা তো অ্যালিগেটর। তবে কুমির কেন বলা হচ্ছে? আসলে অ্যালিগেটর ও কুমিরকে পৃথক করা একটু কঠিন। কুমিরের মাথা হয় সরু ও লম্বা। অ্যালিগেটরের মুখটি অনেকটা ইংরেজি ইউ (U) আকৃতিবিশিষ্ট হয়। এঁরা ঘাড় বিশেষ বাঁকাতে পারেনা এবং চোয়াল সজোরে বন্ধ হয় কিন্তু খোলার পেশী তত জোরালো নয়। ভাবুন এর মধ্যেও কচ্ছপটি ঠিক বুদ্ধি করে নিজের প্রাণ রক্ষা করেছে।
এই ভিডিও দেখে কেউ কেউ বলছে এটি এমন একটি পাঠ যা অন্যের উচ্চতা, শক্তি এবং মর্যাদা আমাদের অনুমান করা উচিত নয়, বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকের নিজস্ব ডিফেন্ডার এবং সরবরাহকারী রয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে বাড়িতে বড় ভাই বা বোনের সঙ্গে লড়াই করলে যেমনটা হয় এখানেও ঠিক তাই হয়েছে। ভিডিওটি যেমন চমকপ্রদ তেমনই শিক্ষণীয়। বাচ্চাদের জন্য এই ধরণের ভাইরাল ভিডিও গুলি সত্যিই শিক্ষণীয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…