নিউজ

রাজ্যবাসীর জন্য সুখবর! একুশের ভোটের আগেই একগুচ্ছ প্রকপ্প উপহার মোদির

কলকাতা: নির্বাচনের (Westbengal Election) আগেই রাজ্যবাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্র অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি (February) বাংলায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের  ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলায় আসছেন মোদি। সম্প্রতি হলদিয়ায় (Haldia) সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী।

এবারও বেশ কিছু রাজনৈতীক কর্মসূচী নিয়ে বঙ্গ সফরে আসছেন তিনি। তার মধ্যে একটা দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো রেল পরিষেবার উদ্বোধন। মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। একই দিনে হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠানও। জানা গেছে, ২২ তারিখ  হুগলির সাহাগঞ্জের সভা মঞ্চথেকেই রাজ্যবাসীর জন্য একাধিক উন্নয়মূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন মোদি। যদিও এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি গেরুয়া শিবিরের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026