বিনোদন

নববধূর সাজে ‘কৃষ্ণকলি’ তিয়াসা, লাল বেনারসী শাড়ি পরে নজর কাড়লেন নায়িকা, রইলো সমস্ত ছবি

অভিনেত্রী তিয়াসা রায় (Tiasa Roy) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই তিয়াসা নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে টেলিটাউনে চলছে বিয়ের আবহ। তার মধ্যেই তিয়াসা নববধূর সাজে নিজের ছবি শেয়ার করলেন। তাঁর পরনে ছিল লাল রঙের বেনারসী শাড়ি, ভারী গয়না, কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর। তিয়াসা নিজের খোঁপায় দিয়েছিলেন সাদা ফুলের মালা। এই সাজে তিয়াসার একটি ভিডিও শেয়ার করা হয়েছে তাঁর ফ্যানপেজ থেকে। ভিডিওতে তিয়াসাকে ‘তেরে বিন’ গানের সাথে হালকা নাচ করতে দেখা যাচ্ছে। তাঁর এই ভিডিওটি এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিনয়ে আসার আগেই তিয়াসার বিয়ে হয়ে গেছে সুবান রায় (suban Roy)-এর সাথে। তিয়াসার সঙ্গে সুবানের সংসারে প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীকালে অভিনেত্রী হিসাবে তিয়াসার জনপ্রিয়তা তাঁদের মধ্যে অশান্তির কারণ হয়ে ওঠে। তিয়াসার মা সুবানের সঙ্গে তিয়াসার বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিয়াসা ও সুবান নিজেদের মধ্যে মিটমাট করে নেন। এমনকি গত বছর তাঁরা দুজনে বিবাহ বার্ষিকীও পালন করেন।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ নিয়েছে কুড়ি বছরের লিপ। এই মুহূর্তে সিরিয়ালের নায়িকা শ‍্যামা এখন প্রৌঢ়া। সিরিয়ালে প্রবেশ করেছে শ‍্যামা ও নিখিলের একমাত্র মেয়ের। আপাতত ‘কৃষ্ণকলি’-তে শ‍্যামা ও নিখিলের পুনর্বিবাহের দৃশ্যায়ণ চলছে। শ‍্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায় (Tiasa Roy) এবং নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Nil bhattacharya)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026