নিউজ

রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী, দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

নয়াদিল্লি: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে এখন থেকেই বিজেপি নির্বাচনী প্রচার এক প্রকার শুরু করে দিয়েছে, এমনটা বলাই যায়। পুজোর আগে রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারপর দীপাবলির মরশুমে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্গাপুজোর বোধনের দিন অর্থাৎ মহাষষ্ঠীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গিয়েছিল রাজ্যবাসীকে দূর্গোৎসবের শুভেচ্ছাবার্তা দিতে। একুশের ভোটকে কেন্দ্র করে এটাই বিজেপির রণকৌশল, এমনটাই দাবি করেছে তৃণমূল-কংগ্রেস। আর এবার একুশের ভোটের আগে রাজ্য সফরে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা পরিস্থিতির কারণে শান্তিনিকেতনে এ বছর পৌষ মেলা না হলেও পালিত হবে পৌষ উৎসব। এর পাশাপাশি রয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠা দিবস। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসছেন। প্রধানমন্ত্রী শুধু বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, এর পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচি নিয়ে বাংলা সফরে আসছেন মোদি। আর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তার আগমন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত দিয়েই হবে। এর আগে কালীপুজো তথা দীপাবলিতে দক্ষিণেশ্বর মেট্রোর সূচনা হওয়ার কথা ছিল। তাই জোরকদমে কাজ করছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু কিছু কাজ বাকি থেকে যাওযায় দীপাবলীর শুভ লগ্নে দক্ষিণেশ্বর মেট্রো সূচনা করা সম্ভব হয়নি। তবে চলতি বছরেই মেট্রো পরিষেবা চালু হবে বলে আশার বাণী শুনিয়েছে ভারতীয় রেল। এমনকি এই মেট্রো পরিষেবা উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী, এমনটাই বিশেষ সূত্রে জানা গিয়েছে।

বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে আসার জন্য আগেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপর দক্ষিণেশ্বর মেট্রো সূচনার কাজ বাকি রয়েছে, তাই দুটি কাজেই প্রধানমন্ত্রীকে দিয়ে সূচনা করা হবে বলে জানা গিয়েছে। তবে দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ার দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী রাজ্যে কবে আসছেন, তাও নির্দিষ্ট করে জানা যায়ন। তবে খুব শীঘ্রই দিনক্ষণ জানা যাবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026