রাজ্য

সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেবে রাজ্য সরকার, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে জনগণের নজর কাড়তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাংলার শাসক দল কোনভাবেই তাদের বাংলার শাসনভার ক্ষমতা হারাতে চায় না। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকের বৈঠকে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।

করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে সেই মার্চ মাস থেকে রাজ্যে স্কুল-কলেজ বন্ধ আছে। তাই পড়াশোনা করার একমাত্র উপায় অনলাইন ক্লাস। কিন্তু রাজ্যের প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে অনলাইন ক্লাস করার পর্যাপ্ত সরঞ্জামের অভাব রয়েছে। তাই শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে একটা বড় অংশ। তাই সেই সমস্যা সমাধান করতে এগিয়ে এলো রাজ্য সরকার। আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে রাজ্য সরকার বিনামূল্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেবে। এর ফলে তারা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ৫-৬ মাস ভালোভাবে ক্লাস করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।

রাজ্যের প্রায় সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে অনলাইনে পড়াশোনা করানোর জন্য রাজ্য সরকার ট্যাব দেবে। মুখ্যমন্ত্রী আজ বৈঠকে জানিয়েছেন, “করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে স্কুল কলেজের ছেলে মেয়েরা খুবই সমস্যায় পড়েছে। তারা ঠিকমতো অনলাইনে ক্লাস করতে পারছে না। রাজ্য সরকার সব সময় রাজ্যের ভবিষ্যৎ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ায়। তার জন্যই এর আগে ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের সবুজ সাথী সাইকেল দিয়েছিল রাজ্য সরকার। এছাড়াও ক্লাস ফাইভ থেকে সমস্ত তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ক্লাস এইট থেকে বিশ্ববিদ্যালয় অব্দি কন্যাশ্রীর টাকা পায় ছাত্রীরা। তাই এবার অনলাইন ক্লাস ঠিকমতো করার জন্য বিনামূল্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।”

প্রাথমিকভাবে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যই ট্যাব বিতরনের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। অবশ্য পরে অন্যান্য শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব বিনামূল্যে দেওয়া হতে পারে। সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং হাই মাদ্রাসা পড়ুয়ারা এই ট্যাব পাবে। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসা স্কুল রয়েছে। সেই সাথে প্রত্যেকটি সরকারি স্কুলকে একটি করে কম্পিউটার দেয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026